রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

আসছে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক

টেকভিশন২৪ ডেস্ক: রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হিসেবে বিপুল সংখ্যক বাইকপ্রেমীদের মন জয় করে নিয়েছে রয়্যাল এনফিল্ড। কোম্পানিটির তৈরি করা রেট্রো ও মর্ডান-ক্লাসিক বাইকগুলো ইতোমধ্যে বিপুল সাফল্যের দেখা পেয়েছে। এবার নতুন চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানি। খবর সময় নিউজ।

প্রকাশ্যে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক। একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, আসন্ন ইআইসিএমএ (EICMA) ইভেন্টে ২০২৪ সালের নভেম্বর মাসের ৪ তারিখে এই বাইকটি প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে সংস্থাটি। আর মাত্র কয়েক সপ্তাহ পরই বাইকটির দেখা পাবেন মোটরসাইকেলপ্রেমীরা।

সম্প্রতি স্পেনের বার্সেলোনা শহরে কোম্পানিটিকে এই বাইকটি পরীক্ষা করতেও দেখা গেছে। প্রকাশ্যে এসেছে বাইকটির সম্ভাব্য বেশ কিছু হার্ডওয়্যার ও ডিজাইন সংক্রান্ত তথ্য। কী কী চমক থাকতে পারে এই বাইকটিতে?

সূত্রের বরাতে ইকোনমিক টাইমস বলছে, রয়্যাল এনফিল্ডের এই আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেলটিতে ব্র্যান্ডটির সিগনেচার রেট্রো ডিজাইনের ছোঁয়া রয়েছে। কোম্পানির লোগোসহ একটি রাউন্ড এলইডি হেডলাইট দেয়া হয়েছে। নতুন বাইকটির ডিজাইন আগের পেটেন্টের ছবির মতোই। এটিতে একটি স্লিম, লো-স্লাং সিলুয়েট রয়েছে।  

এছাড়াও টেস্ট মডেলটিতে গির্ডার ফর্ক, অ্যালয় হুইল এবং এক্সপোজড রিয়ার ফেন্ডার থাকতে দেখা গেছে। ফলে, বাইকটিতে গ্রাহকরা পরিচিত হলেও একটি ইউনিক লুকসের সুবিধা পেতে চলেছেন। বাইকটিতে গোলাকার ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যাডজাস্টেবল ব্রেক লিভারের মতো একাধিক ফিচার থাকতে পারে যা এটির পেট্রল-চালিত সংস্করণগুলোতেও দেখতে পাওয়া যায়।

এসব ফিচার রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের কথা মনে করিয়ে দেয়। হ্যান্ডেলবারের সঙ্গে মিল রেখে রাউন্ড টার্ন ইন্ডিকেটরের সুবিধাও দেয়া হতে পারে নতুন মডেলে।

এদিকে, বাইকটির টায়ারগুলো তুলনামূলক পাতলা হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে অনুমান করা হচ্ছে, বাইকটি উচ্চমানের পারফরম্যান্স অফার করতে পারে। পিলিয়নে থাকা ফুটপেগ দেখে ধারণা করা হচ্ছে, এটিতে একটি অতিরিক্ত আসনের বিকল্প পাওয়া যেতে পারে। যদিও বাইকটির পরীক্ষামূলক সংস্করণে কোনো অতিরক্ত আসন দেখা যায়নি।

ব্যাটারি রেঞ্জ ও মোটর সংক্রান্ত তথ্য জানার জন্য বাইকটি লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, এই বাইকটি লঞ্চের মাধ্যমে স্পষ্টভাবেই বাজারে একটি বড় চমক দিতে চলেছে রয়্যাল এনফিল্ড। বিশেষজ্ঞরা অনুমান করছেন, রেট্রো মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানিটির এই ইলেকট্রিক বাইকটি ১২০ কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ অফার করতে পারে। অফিশিয়াল লঞ্চের পরে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।

সূত্র: ইকোনমিক টাইমস

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি