মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
30 C
Dhaka

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। শনিবার (৫ সেপ্টেম্বর) গুলশানের লেকশোর গ্র্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে রবি তিনটি গোল্ড ও দুটি সিলভারসহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে।

জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করে।

রবি কর্মীদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়ন, সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন এবং ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন (বিডিঅ্যাপস’র জন্য) ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার অর্জন করেছে। এছাড়া দক্ষতা উন্নয়ন ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্র্যান্ড যোগাযোগ (বিডিঅ্যাপস’র জন্য) ক্যাটাগরিতে সিলভার পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

অনুষ্ঠানে রবির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান এইচ.ই. মাইকেল মিলার, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত এইচ.ই. নিকোলাস উইকস এবং জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান।

রবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এবং কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ.ই. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক প্রতিনিধি ফারুক সোবহান এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক সাদমান সাকিব অনিক।

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দেশের একমাত্র বিশেষায়িত পুরস্কার, যা ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসন কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অবদান ও সাফল্যকে স্বীকৃতি দেয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি