শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে বেশি স্মার্টফোন বাজারজাত করেছে স্যামসাং। এ সময়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির হিস্যা ছিল ২৩ শতাংশ। বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে ২২ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। তৃতীয় অবস্থানে থাকা শাওমির বাজার হিস্যা ১২ শতাংশ। এ ছাড়া অপোর বাজার হিস্যা ৯ শতাংশ এবং ভিভোর ৮ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, মেমোরি চিপের ঘাটতির কারণে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ পতন হয়েছে। এর ফলে গত ১৪ বছরের মধ্যে তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারের আকার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বাজারে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কমেছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো থাকায় এবং গ্যালাক্সি জেড ফোল্ড৮-এর নেতৃত্বে নতুন ফোল্ডেবল স্মার্টফোন সিরিজের প্রতি ক্রেতাদের আগাম আগ্রহ থাকায় বাজারে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি।

তৃতীয় প্রান্তিকের বাজার পরিস্থিতি পেরিয়ে স্যামসাং বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য উদ্ভাবনী মোবাইল প্রযুক্তির উন্নয়ন এবং আরও কার্যকর ও অর্থবহ স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি