মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
27.7 C
Dhaka

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে।

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ফাইভজি কানেক্টিভিটির পাশাপাশি, ডিভাইসটিতে সুবিশাল ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন ও প্রিমিয়াম লুকের জন্য ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে স্মার্টফোন ব্যবহারে অনবদ্য অভিজ্ঞতা দিবে।

প্রতিদিনের ব্যস্ত ডিজিটাল লাইফস্টাইলের জন্য তৈরি রেডমি ১৭ ফাইভজি ব্যবহারকারীদের দ্রুততম ইন্টারনেট স্পিড, স্মুথ ভিডিও স্ট্রিমিং, রেসপন্সিভ অনলাইন গেমিং ও নিরবচ্ছিন্ন ব্রাউজিং আভিজ্ঞতা নিশ্চিত করবে।

এর উন্নত স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর প্রতিদিনের স্মুথ পারফরম্যান্স ও মাল্টিটাস্কিং নিশ্চিত করতে সহায়তা করবে। যা শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের পাশাপাশি, কাজ, পড়াশোনা ও বিনোদনের ক্ষেত্রে স্মার্টফোনের ওপর নির্ভর করেন এমন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ ডিভাইস।

রেডমি ১৭ ফাইভজিতে সুবিশাল ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘসময় ধরে কানেক্টেড রাখতে সক্ষম। ডিভাইসের ডাউন টাইম কমাতে ৪৫ ওয়াট টার্বো চার্জিংয়ের পাশাপাশি, এতে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট ও ৬.৯ ইঞ্চি ডিসপ্লে রয়েছে; যা ব্যবহারকারীদের স্মুথ স্ক্রলিং ও অনন্য ভিউইং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

স্মার্টফোনটিকে আরও ডিউরেবল করতে এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের স্ক্র্যাচ ও ড্রপ থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখবে।

প্রতিদিনের মুহূর্তগুলোকে স্পষ্টভাবে ধারণ করতে স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রেডমি ১৭ ফাইভজি, শাওমি হাইপারওএস ৩-এর সমন্বয়ে প্রতিদিনের ব্যবহারে নির্ভরযোগ্যতার পাশাপাশি, সর্বাধুনিক কানেক্টিভিটি সুবিধা নিশ্চিত করবে। এছাড়াও, এর ডায়নামিক আরজিবি লাইট একে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশের ফাইভজি যুগের দিকে এগিয়ে যাওয়ার এই সময়ে সবার কাছে অত্যাধুনিক প্রযুক্তি সহজলভ্য করা শাওমির প্রতিশ্রুতি। রেডমি ১৭ ফাইভজি নিয়ে আসার মাধ্যমে আমরা আমাদের ফাইভজি পোর্টফোলিওকে আরও শক্তিশালী করেছি এবং আমাদের বিভিন্ন প্রাইস সেগমেন্টের ফ্যানদের সামনে আরও বেশি বিকল্প নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য, ক্রেতারা যেন পারফরম্যান্স বা দাম নিয়ে না ভেবেই ফাইভজি কানেক্টিভিটির সুবিধা উপভোগ করতে পারেন। আমাদের বিশ্বাস, ফাইভজি কেবল প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং, এটি সবার নাগালে পৌঁছানো উচিত।”

ব্ল্যাকও ভিভিড অরেঞ্জ দুইটি আকর্ষণীয় রঙে এবং ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, যার মূল্য ৩১,৯৯৯ টাকা। 

দ্রুততম কানেক্টিভিটি, অনবদ্য পারফরম্যান্স, ফাস্ট চার্জিং, উন্নত ডিউরেবিলিটি ও প্রতিদিনের স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি রেডমি ১৭ ফাইভজি এখন বাংলাদেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

সর্বশেষ

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি