সোমবার, নভেম্বর ২, ২০২৬
30 C
Dhaka

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা। এ আয়োজনে অংশ গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম চলছে। নিবন্ধনের শেষ তারিখ ৮ নভেম্বর।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর ১৪ নভেম্বর হবে মূল সম্মেলন। কক্সবাজারের লং বিচ হোটেলে এসব আয়োজন অনুষ্ঠিত হবে। এর সহ-আয়োজক আইএসপিএবি, সহযোগিতায় আছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।

এবারের সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এপনিকের মহাপরিচালক জিয়া রং লো। সম্মেলনে আইএসপিএবি সভাপতি, মহাসচিব, বিডিনগের সভাপতি-সহ দেশ বিদেশের বক্তা, প্রশিক্ষকরা উপস্থিত থাকবেন।

সম্মেলন ও কর্মশালার সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মহাসচিব নাজমুল করমি ভুঁঞা বলেন, আইএসপিএবি তার প্রকৌশলীদের বছরে ৪টি প্রশিক্ষণ দেয়। আমাদের আরও ট্রেনিং সেন্টার দরকার। তাহলে আইএসপিএবি তার প্রকৌশলীদের জন্য প্রতি মাসে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারত। তিনি আরও বলেন, দেশের প্রকৌশলীরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বড় বড় পদে কাজ করছেন। দিন দিন এই সংখ্যা বাড়ছে।

সম্মেলনে নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর, শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলন ও কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের লিংক- https://rego.bdnog.org/

বিডিনগ নিয়মিতভাবে নেটওয়ার্ক পরিচালনা ও ইন্টারনেট প্রযুক্তিবিষয়ক জ্ঞান বিনিময়, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং দেশের ইন্টারনেট কমিউনিটির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বিভিন্ন আয়োজন করে থাকে। এবারের সম্মেলনেও এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

সর্বশেষ

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি