শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল ও ন্যায্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’। ‘একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সবুজ জ্বালানি রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুয়েটের কেন্দ্রীয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

একশনএইড বাংলাদেশ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং বুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি) যৌথভাবে এটি আয়োজন করছে। সোমবার (২৬ অক্টোবর) বুয়েটের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

র‌্যালি ও বর্ণাঢ্য ফ্ল্যাশমব

সংবাদ সম্মেলনের আগে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তরের সচেতনতা তৈরিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বুয়েট মাঠ পর্যন্ত ২০০ শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে তরুণ, নারী, শ্রমিক ও জলবায়ু কর্মীরা অংশ নেন। র‍্যালি শেষে সূর্যোদয় ইয়ুথ সোসাইটির ৩০ জন পারফরমারের সমন্বয়ে এক উদ্বুদ্ধকরণ ফ্ল্যাশমব অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্‌ কবির সঞ্চালনা করেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন জাস্ট এনার্জি ট্র্যান্সজিশন টিমের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ। ফারাহ্‌ কবির বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে। কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ এখন সময়ের দাবি।”

অন্যান্য বক্তাদের মধ্যে আইইএসডির পরিচালক অধ্যাপক ড. এমএএ শওকত চৌধুরী, দ্য আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক আনওয়ার হোসেন, হিথিউম এনার্জি স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এবং কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা বক্তব্য রাখেন।

মন্ত্রী কর্তৃক উদ্বোধন ও প্রদর্শনী মেলা

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) মেলার উদ্ভাবন ও প্রযুক্তি অংশটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

উৎসবে স্থান পাওয়া ‘উদ্ভাবন মেলায়’ ২০টি এবং ‘প্রযুক্তি মেলায়’ ৯টি স্টল রয়েছে, যেখানে দেশীয় উদ্ভাবক ও করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের নবায়নযোগ্য জ্বালানির আধুনিক প্রযুক্তি উপস্থাপন করছে। এ ছাড়া ‘ইনোভেশন-টু-ইমপ্যাক্ট মার্কেটপ্লেস’-এর মাধ্যমে প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলো বিনিয়োগকারীদের কাছ থেকে ‘সিড ফান্ডিং’ বা প্রারম্ভিক মূলধন গ্রহণের সুযোগ পাবে।

উচ্চপর্যায়ের সংলাপ ও সমাপনী

তিন দিনব্যাপী এ আয়োজনে ডিকার্বনাইজেশন, জ্বালানি নীতি ও সুশাসন, অর্থায়ন এবং প্রযুক্তিগত অবকাঠামো নিয়ে একাধিক জাতীয় ও আঞ্চলিক প্লেনারি সেশন অনুষ্ঠিত হচ্ছে। এতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জ্বালানি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃতও করা হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের উপস্থিতিতে সাংস্কৃতিক পরিবেশনা ও পুতুল নাচের মধ্য দিয়ে এই তিন দিনব্যাপী ফেস্টের সমাপনী ঘটবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি