রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
33.1 C
Dhaka

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের তিনটি স্মার্টফোনে ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে ইনফিনিক্স। নোট ৬০, নোট ৬০ প্রো ৫জি ও নোট এজ কিনলে ক্রেতারা পাবেন সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক। পাশাপাশি ছবি প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও একটি ইনফিনিক্স স্মার্টফোন জেতার সুযোগ থাকছে।

অফারের আওতায় থাকা তিনটি মডেলেই রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। নোট ৬০-এর নিয়মিত দাম ৪৪,৯৯৯ টাকা। এতে ৭,০০০ টাকা ক্যাশব্যাকের পর দাম পড়বে ৩৭,৯৯৯ টাকা। নোট ৬০ প্রো ৫জি-এর নিয়মিত দাম ৪৯,৯৯৯ টাকা। ৪,০০০ টাকা ক্যাশব্যাকের পর মডেলটির দাম পড়বে ৪৫,৯৯৯ টাকা। অন্যদিকে, নোট এজের নিয়মিত দাম ৩৪,৯৯৯ টাকা। এতে ২,০০০ টাকা ক্যাশব্যাকের পর দাম পড়বে ৩২,৯৯৯ টাকা।

নোট ৬০ সিরিজ অথবা নোট এজ কিনে ক্রেতারা ছবি প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন। এ জন্য ইনফিনিক্স স্টোরে নতুন কেনা ফোন ও তার বক্স হাতে নিয়ে একটি ছবি তুলতে হবে। এরপর ইনফিনিক্স বাংলাদেশের ফেসবুক পেজে প্রতিযোগিতার নির্ধারিত পোস্টের মন্তব্যের ঘরে ছবিটি আপলোড করতে হবে।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন বিজয়ী বেছে নেওয়া হবে, যিনি পাবেন একটি ইনফিনিক্স স্মার্টফোন। অফার ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইনফিনিক্স বাংলাদেশের ফেসবুক পেজে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি