শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
29.8 C
Dhaka

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন আজ ৩১ অক্টোবর ঢাকার শাহীনবাগে অবস্থিত হোটেল এম্পিরিয়ানে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। উক্ত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৯২টি এবং ভোট কাস্ট হয়েছে ৯৬টি। নির্বাচন শেষে একই দিনে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন শেষে ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফয়সল আলিম, ব্যবস্থাপনা পরিচালক, উইন টেল লিমিটেড; সাধারণ সম্পাদক পদে নাহিদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও, ব্রোটেকস টেকনোলজীস লিমিটেড।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ সোহায়েল রেজা, ব্যবস্থাপনা পরিচালক, এডিএন ডিজিনেট লিমিটেড; সহ-সভাপতি পদে আব্দুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক, উইজডম ভ্যালি লিমিটেড; অর্থ সম্পাদক পদে খন্দকার আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, রিকম কনসালটিং লিমিটেড; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিস সায়মা শওকত, ব্যবস্থাপনা পরিচালক, এএসকে টেলিকম লিমিটেড। পরিচালক পদে (জেনারেল মেম্বার ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল ইউসুফ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, ভাইজার এক্স লিমিটেড; আশিকুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা, ইগনাইট টেক সলুশোনস; এস এম মসিউর রহমান, পরিচালক, টিকন সিষ্টেম লিমিটেড; ফয়সাল সালাম, চেয়ারম্যান, ফ্রাইডেসফট লিমিটেড; এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইনভিক্টা সল্যুশনস লিঃ। এ ছাড়া সংরক্ষিত পরিচালক পদে (অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন মো. একরামুল হায়দার, প্রধান নির্বাহী কর্মকর্তা, আলফা নেট।

বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়। নির্বাচন কার্যক্রম বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়। নির্বাচন পর্যবেক্ষণে মূখ্য পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধি মোঃ ওয়ালিয়ার রহমান মামুন, মোঃ ওয়াসীম, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. এ হালিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) এর প্রতিনিধি জাকারিয়া আহমেদ চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন।


নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, “নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। একই সঙ্গে বাক্কোর সম্মানিত সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারী বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।”

উল্লেখ্য, নির্বাচন-পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে ঘোষিত প্রাথমিক ফলাফলের বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে নির্ধারিত বিধি অনুযায়ী আপিল দাখিলের সুযোগ থাকবে। এ উদ্দেশ্যে গঠিত নির্বাচন আপিল বোর্ড প্রাপ্ত আপিল ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। আপিলসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে।

বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন সংগঠনটির গণতান্ত্রিক চর্চা ও সদস্যদের অংশগ্রহণমূলক নেতৃত্ব নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নতুন কার্যনির্বাহী কমিটি দেশের বিপিও, আইটি ও আইটিইএস শিল্পের বিকাশ, সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি