রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
30 C
Dhaka

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি পরিশোধকে আরও সহজ, সুবিধাজনক এবং সাশ্রয়ী করতে স্প্লিটপে-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে। স্প্লিটপে হলো কমিউনিটি ব্যাংক পিএলসি -এর বাই নাও, পে লেটার (বিএনপিএল) সেমিস্টার ফি পেমেন্ট সলিউশনের প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী পার্টনার।

এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা প্রাথমিকভাবে উপায়-এর মাধ্যমে বিএনপিএল আবেদন-সংক্রান্ত ফি পরিশোধ করতে পারবেন এবং কমিউনিটি ব্যাংক পিএলসি কর্তৃক প্রদত্ত সেমিস্টার ফি অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যোগ্য শিক্ষার্থীরা বিএনপিএল সুবিধা গ্রহণ করতে পারবেন, যার মাধ্যমে তারা ব্যাংক কর্তৃক অনুমোদিত শর্তানুযায়ী কিস্তিতে তাদের সেমিস্টার ফি পরিশোধ করতে পারবেন। আগস্ট ২০২৬-এ কমিউনিটি ব্যাংক পিএলসি -এর সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে স্প্লিটপে এই সেবার প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী হিসেবে কাজ করছে।

আজ ঢাকায় উপায়-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড, স্প্লিটপে এবং অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাজ্জাদ আলম, হেড অব কর্পোরেট সেলস, উপায় এবং জুবায়ের মাহমুদ পুলক, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, স্প্লিটপে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায়-এর হেড অব টেকনোলজি, মামুন রেজা খান, হেড অফ হিউমান রিসোর্সেস, অর্পণ কুমার সাহা, হেড অব প্রাইভেট এডুকেশন, মোঃ মুরাদ হাসান, স্যামুয়েল মুরসালিন, ফ্যাকাল্টি মেম্বার, নর্থ সাউথ ইউনিভার্সিটি; আফনান ইউসুফ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; মীর মুতাসিম হোসাইন, ডিরেক্টর, স্প্লিটপে; এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবার আর্থিকভাবে আরও বেশি সুবিধা পাবেন, পাশাপাশি শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার ও প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে।

প্রাথমিকভাবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এ সেবাটি চালু করা হবে। ভবিষ্যতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি