শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
31.1 C
Dhaka

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেল টেকনোলজিসের মর্যাদাপূর্ণ ফিসক্যাল ইয়ার ২৬’ কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার-ইমার্জিং মার্কেট এওয়ার্ড অর্জন করেছে। সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার প্রদান করা হয়। ২১ অক্টোবর ২০২৬ তারিখে থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট এন্ড স্পা’তে আয়োজিত ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬ অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন চিন ওয়াহ মাক, ম্যানেজিং ডিরেক্টর, ইমার্জিং মার্কেটস; লুকাস সল্টার, সিনিয়র ডিরেক্টর, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট; এবং তামজিদ আজাদ পার্থ, পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার, চ্যানেল সেলস, ডেল বাংলাদেশ।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।

পুরস্কার অর্জনের পর মোহাম্মদ জহিরুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ডেল টেকনোলজিসের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের যেসব সম্মানিত কাস্টমারবৃন্দ ডেল সার্ভার ও আমাদের এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রেখে চলেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাদের কাস্টমার, পার্টনার এবং নিবেদিতপ্রাণ টিমের সদস্যদের, যাঁদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।”

এই পুরস্কার বাংলাদেশের সার্ভার বাজার সম্প্রসারণে এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন আইটি অবকাঠামো নিশ্চিত করতে স্মার্ট টেকনোলজিসের ভূমিকার স্বীকৃতি বহন করে।

ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক আইটি অবকাঠামোর ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এন্টারপ্রাইজ সার্ভার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ কম্পিউটিং সলিউশন দিয়ে সহযোগিতা করে আসছে।

“এই আন্তর্জাতিক স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা, গ্রাহকদের জন্য মূল্য সংযোজন এবং বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে স্মার্ট টেকনোলজিসের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে”, এমন আশাবাদ ব্যক্ত করেছেন ডেল বাংলাদেশ চ্যানেল সেলস পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি