বুধবার, জুলাই ১৫, ২০২৬
28.2 C
Dhaka

প্রতি কিমি ১৫ পয়সা খরচের ১২০ কিমি রেঞ্জের ই-বাইক আনলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে বিআরটিএ অনুমোদনপ্রাপ্ত প্রথম ইলেকট্রিক বাইক ওয়ালটনের তাকিওন। প্রতিষ্ঠানটি এবার নিয়ে এসেছে ১২০ কিমি পর্যন্ত রেঞ্জ এর নতুন ইলেকট্রিক বাইক তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার)। তাকিওন ব্র্যান্ডের এই ই-বাইকটি একবার ফুল চার্জে ১২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। প্রতি কিমিতে এই বাইকে খরচ হবে মাত্র ১৫ পয়সা।

লাল, ধুসর ও নীল এই তিনটি আকর্ষণীয় রঙে তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) ইলেকট্রিক বাইকটি পাওয়া যাচ্ছে দেশের সকল ওয়ালটন প্লাজায়। এর দাম ১৪৯,৫০০ টাকা।

উল্লেখ্য, স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সাশ্রয়ী যান হিসেবে ইলেকট্রিক বাইক এখন গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ওয়ালটনের তাকিওন ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক ইতোমধ্যেই বাজারে ব্যাপক সাড়া ফেলেছে এবং বাইকপ্রেমীদের কাছে নির্ভরযোগ্য ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। ক্রেতাদের অব্যাহত চাহিদার কথা মাথায় রেখে অত্যাধুনিক ফিচারযুক্ত নতুন তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) মডেলের ইলেকট্রিক বাইকটি বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। এই ইলেকট্রিক বাইকটির রক্ষণাবেক্ষণ খরচ কম এবং সহজে যে কেউ এটি চালাতে পারে।  

শহরে বা গ্রামের রাস্তায় চলাচলের জন্য বিশেষভাবে তৈরি করা তাকিওন ১.০০(৩৮ এম্পিয়ার-আওয়ার) বাইকে রয়েছে ১.২ বিএলডিসি হাব মোটর। এছাড়া ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৭২ ভোল্ট ৩৮ এম্পিয়ার-আওয়ার এর পরিবেশবান্ধব গ্রাফিন লেড এসিড ব্যাটারি। এর অন্যতম সুবিধা হলো এসি ২২০ ভোল্টের যে কোনো বৈদ্যুতিক লাইন থেকে সহজেই চার্জ করা যাবে। এটি মাত্র ৬-৮ ঘন্টায় ফুল চার্জ হবে।

১৪০ কেজি ওজনের এই ই-বাইকটি আরো ১৮০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। এতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার, ডিস্ক ব্রেক ও শক্তিশালী শক এবজরভার যা নিশ্চিত করবে আরামদায়ক ও নিরাপদ রাইডিং। সর্বোচ্চ ৫০ কিমি গতিতে চলার উপযোগী এই ইলেকট্রিক বাইকে রয়েছে গিয়ার শিফটিং মোড। বাইকটির সামনে রয়েছে একটি এলসিডি ডিসপ্লে যাতে স্পিড, ব্যাটারি চার্জসহ লাইট ইন্ডিকেটর দেয়া হয়েছে।

তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে তাকিওন লিও, তাকিওন ১.০০ (২৬ এম্পিয়ার-আওয়ার) মডেলের ইলেকট্রিক বাইক। দেশের সব ওয়ালটন প্লাজা থেকে সহজ কিস্তিতেও তাকিওন ব্র্যান্ডের সকল ইলেকট্রিক বাইক ক্রয়ের সুযোগ রয়েছে। তাকিওন বাইকে গ্রাহকরা ২ বছর পর্যন্ত পার্টস ওয়ারেন্টি সেবা পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি