বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
28.6 C
Dhaka

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণের মধ্য দিয়ে এ মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে সিলেটের গোলাপগঞ্জে ৩৯৯তম উপজেলায় সংযোগ পৌঁছে দেয় আম্বার আইটি। আগামী বছরের জুনের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় ইন্টারনেট সংযোগ সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে দেশের ৬৪টি জেলায় নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে আম্বার আইটি। উপজেলা পর্যায়ে সংযোগ সম্প্রসারণের এই উদ্যোগের মাধ্যমে জেলা শহরের বাইরে আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে মানসম্মত ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

আম্বার আইটি জানায়, চলতি নভেম্বর মাসের মধ্যে মিরসরাই, নড়িয়া, মিরপুর, মির্জাপুর ও ভুল্লী উপজেলায় নেটওয়ার্ক সংযোগ পৌঁছে যাবে। পর্যায়ক্রমে নতুন নতুন উপজেলায় অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সেবার আওতা বাড়ানোর পাশাপাশি নেটওয়ার্ক সক্ষমতা ও গ্রাহকসেবার পরিধি বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে আমরা দেশের ৪০০টি উপজেলায় আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পেরেছি। আগামী বছরের জুনের মধ্যে ৫০০টি উপজেলায় সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, শহর কিংবা প্রত্যন্ত অঞ্চল- সব জায়গার মানুষ যেন সমানভাবে আধুনিক ইন্টারনেট সেবার আওতায় আসেন।’

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ১০০তম উপজেলা হিসেবে যুক্ত হয়েছিল রংপুর বিভাগের সৈয়দপুর, ২০০তম উপজেলা ছিল ময়মনসিংহের হালুয়াঘাট এবং ৩০০তম উপজেলা হিসেবে যুক্ত হয়েছিল ভোলার (বরিশাল বিভাগ) চরফ্যাশন উপজেলা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি