সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

বাংলাদেশে গ্লোবাল এনক্রিপশন দিবস ২০২৪ পালিত

টেকভিশন২৪ ডেস্ক : ইন্টারনেট সোসাইটি (আইস্যক) বাংলাদেশ চ্যাপ্টার এবং ওয়ালটন গ্রুপের আইসিটি বিভাগের ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের যৌথ আয়োজনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৪ এর অংশ হিসেবে গত ২১ অক্টোবর গ্লোবাল এনক্রিপশন দিবস ২০২৪ উপলক্ষে একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হয়। বর্তমান ডিজিটাল বিশে^ এনক্রিপশনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য ছিলো।

অনুষ্ঠানে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং জাতীয় স্তরে এনক্রিপশনের গুরুত্ব সম্পর্কে অতিথিরা বক্তব্য রাখেন। আয়োজনে প্রধান বক্তা ছিলেন আইস্যক বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. মোহাম্মদ নাদির বিন আলী। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ও আইস্যক বাংলাদেশের বোর্ড সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, টেকনোলজি মিড়িয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি ও আইস্যক বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র নির্বাহী পরিচালক আরিফুল আম্বিয়া প্রমুখ।

আয়োজনরে মূল আলোচ্য বিষয় ছিল এনক্রিপশন ও এ বিষয়ে সচেতনতা, এনক্রিপশন কীভাবে যোগাযোগকে নিরাপদ রাখে এবং সংবেদনশীল তথ্য সুরক্ষিত করে।
আলোচনায় বক্তারা বলেন, এনক্রিপশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা বিভিন্ন ক্ষেত্রে সংবেদনশীল তথ্য সুরক্ষায় ব্যবহৃত হয়। এটি নিশ্চিত করে যে তথ্যটি যাত্রাপথে (নেটওয়ার্কের মধ্যদিয়ে স্থানান্তরিত হওয়ার সময়) বা ডিভাইসে সংরক্ষিত অবস্থায় এটি অননুমোদিত অ্যাক্সেস থেকে সুরক্ষিত থাকে। আলোচনায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন কিভাবে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করে তা বিশেষভাবে উল্লেখ করা হয়, যা ডেটা স্থানান্তরের সময় অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করে।

আলোচনায় বাংলাদেশে এনক্রিপশনের ব্যবহার নিয়ে কথা হয়। এ সময় বলা হয়, যদিও সচেতনতা বাড়ছে, তবুও সরকারী ও বেসরকারী উভয়ক্ষেত্রেই আরও শক্তিশালী এনক্রিপশন প্রয়োগের প্রয়োজন রয়েছে। ডিজিটাল লেনদেন বৃদ্ধির সঙ্গে এবং ক্লাউড-ভিত্তিক সিস্টেমগুলোর উপর ক্রমবর্ধমান নির্ভরতার কারণে, এনক্রিপশন চর্চাগুলো ডিজিটাল যুগের চাহিদা মেটাতে আরো উন্নত হওয়া অপরিহার্য।

আলোচনায় জানানো হয়, এনক্রিপশন শুধুমাত্র একটি প্রযুক্তিগত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নয়; এর বিশাল অর্থনৈতিক প্রভাবও রয়েছে। উদাহরণ স্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণ এবং তথ্য লঙ্ঘনের কারণে বিপুল ক্ষতি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সাইবার অপরাধের কারণে মার্কিন অর্থনীতিতে বছরে ৬ ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়। এই ক্ষতির একটি উল্লেখযোগ্য অংশ ডেটা সুরক্ষায় এনক্রিপশনের অনুপস্থিতি বা দুর্বলতার কারণে হয়ে থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি