রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
27 C
Dhaka

রয়্যাল এনফিল্ডের কোন মডেলের দাম কত?

টেকভিশন২৪ ডেস্ক: বেশ আলোচনার জন্ম দিয়ে দেশের বাজারে আজ এসেছে জনপ্রিয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড-এর মোটরসাইকেল। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে রয়্যাল এনফিল্ড-এর ৩৫০সিসি’র চারটি মডেলের মোটরসাইকেল উন্মোচন করা হয়।

দেশের বাজারে রয়্যাল এনফিল্ড হান্টার, ক্লাসিক, মিটিওর ও বুলেট এই চার মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। এরমধ্যে রয়্যাল এনফিল্ড হান্টারের দাম ৩ লাখ ৪০ হাজার টাকা, ক্লাসিকের দাম ৪ লাখ ৫ হাজার টাকা, বুলেটের দাম ৪ লাখ ১০ হাজার টাকা এবং মিটিওরের দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা।

অনুষ্ঠানে বলা হয়েছে, এগুলো মূলত মডেলভেদে মোটরসাইকেলগুলোর প্রারম্ভিক দাম। বিভিন্ন রং ও বিভিন্ন ফিচার অনুযায়ী দাম বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বলা হয়েছে, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে প্রি-বুকিং। ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে প্রি বুক করা যাবে মোটরসাইকেল। পাশাপাশি শো-রুমে উপস্থিত হয়েও প্রি-বুক করা যাবে।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেড।

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ সরকার দেশের সড়কে ৩৭৫ সিসি’র মোটরসাইকেল চালানোর অনুমোদন দেয়। এরপর গত নভেম্বরেই দেশের বাজারে আসে বাজাজের এন২৫০ মডেলটি- যার দাম ৩ লাখ ৪০ হাজার টাকা। চলতি বছরের জুন পর্যন্ত এই মডেলের ৭৩০টিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে।

এছাড়া প্রায় ৪ লাখ টাকা মূল্যের হিরো’র কারিজমা এক্সএমআর (২১০ সিসি) মডেলটিরও প্রায় ৭০০ ইউনিট বিক্রি হয়েছে দেশের বাজারে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি