শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
28 C
Dhaka

সিএফমটো নিয়ে এলো জিহো ও নতুন মোটরসাইকেল লাইনআপ

টেকভিশন২৪ ডেস্ক: উন্নতমানের মোটরসাইকেল, অফ-রোড যানবাহন এবং ইঞ্জিন তৈরির জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড সিএফমটো, ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’-এ তাদের প্রিমিয়াম ই-বাইক ব্র্যান্ড জিহো উন্মোচন করেছে। একই সঙ্গে তারা তাদের নতুন মোটরসাইকেলের লাইনআপও নিয়ে এসেছে।

অনুষ্ঠানে চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবীর এবং সিইও রেজাউল কারিম সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও সিএফমটো গ্লোবাল টিম, সিএফমটো বাংলাদেশ টিম, বাইকিং কমিউনিটি, সিএফমটো ব্যবহারকারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। অটোমোটিভ ও ব্যবসায়িক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রধান অংশীদার, সহযোগী এবং গণমাধ্যম প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিএফমটো তাদের শক্তিশালী মোটরসাইকেল পোর্টফোলিও উপস্থাপন করে, যার মধ্যে ৩০০এসআর, ২৫০এসআর, ২৫০এনকে, ৩০০এনকে, ২৫০সিএলসি, ১৫০এসসি এবং ২৩০ ডুয়াল উল্লেখযোগ্য। পাশাপাশি ১৫০ অরা এবং ২৫০ ডুয়ালসহ নতুন মডেলও উন্মোচন করা হয়, যা বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির উপস্থিতিকে আরও বিস্তৃত করবে।

অন্যদিকে, জিহো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারগুলোও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল এই-৭ প্রো-এর ডিজাইন, পারফরম্যান্স এবং উদ্ভাবনী প্রযুক্তি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা উভয় ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কোম্পানির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন বলেন, “এই উন্মোচনটি বাংলাদেশের গতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে উন্নত ইলেকট্রিক প্রযুক্তি এবং পারফরম্যান্স মোটরসাইকেলকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা পণ্যের সম্ভার আরও সম্প্রসারণ এবং দেশের আরোহীদের চাহিদা পূরণে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে যেতে চাই।”

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সিএফমটো বাংলাদেশ পণ্যের পরিসর বৃদ্ধি, ডিলার নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং জিহো ব্র্যান্ডের মাধ্যমে টেকসই ইভি ব্যাবহার, ও আস্থা ওর্জনে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি