বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
21 C
Dhaka

যৌথভাবে কাজ করবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও গ্লোবাল ল থিংকার্স সোসাইটি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস) জলবায়ু সংকট মোকাবিলা, তরুণ নেতৃত্ব তৈরি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে (এসডিজি) যৌথভাবে কাজ করতে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) করেছে। গত ২৯ সেপ্টেম্বর (রবিবার) ঢাকার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়।

এই উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জলবায়ু সমস্যা, ক্ষয়-ক্ষতির হিসাব ও সমস্যা নিরসনে অর্থায়নের জন্য কার্যকরী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে ডিআইইউ ও জিএলটিএস। এই কাজের অংশ হিসেবে বিশ্বব্যাপী দেশ ও সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক কাজের অগ্রগতির জন্য তরুণ নেতৃত্ব তৈরি করার জন্য মনোনিবেশ করবে। এছাড়া, ড্যাফোডিল ও জিএলটিএস আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য কোপ২৯- সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলবায়ু সংক্রান্ত আলোচনা মঞ্চে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করছে।

এই চুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মের নেতৃত্বকে কাজে লাগিয়ে জলবায়ু সংক্রান্ত যৌথ গবেষণা, কর্মশালা, প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ফোরামে সক্রিয় অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ডিআইইউ ও জিএলটিএস। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দ্য ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)-এর কোপ এবং এসবি সম্মেলনকে সফল করার উদ্যোগ গ্রহণের পাশাপাশি- জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকরী নীতি ও পদক্ষেপ গ্রহণের দাবি জানানোর ব্যাপারে একমত হয় প্রতিষ্ঠান/সংস্থা দুইটি। তাছাড়া জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক লক্ষ্য পূরণের পাশাপাশি এ খাতে বাংলাদেশের বড় ধরনের অবদান বা কার্যক্রম পরিচালনা করা হবে এ  চুক্তির আওতায়।

এ ব্যাপারে জিএলটিএস প্রেসিডেন্ট রাওমান স্মিতা বলেন, ‘তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির পাশাপাশি বিশ্বের জলবায়ু সংকট নিরসনে যৌথভাবে ড্যাফোডিলের সঙ্গে কাজ করা হবে এই চুক্তির মাধ্যমে। আমরা একসাথে জলবায়ু খাতে অর্থায়ন, বিচার-ব্যবস্থা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবো।’

এসময় ডিআইইউ রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলি বলেন, ‘জলবায়ু সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অনেক। এক্ষেত্রে ড্যাফোডিল অবশ্যই নিজেদের প্রতিশ্রুতির জায়গায় অবিচল থাকবে। আমাদের শিক্ষা, গবেষণা এবং টেকসই উন্নয়নের কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের মধ্যে সচেতনতা ও নেতৃত্বের জায়গা তৈরি হবে।’

ড. মো. নাদির বিন আলি ও রাওমান স্মিতা ছাড়াও ডিআইইউ’র রিসার্চ ডিভিশনের পরিচালক ড. মাহফুজা পারভিন এবং জিএলটিএসের জেনারেল সেক্রেটারি আহসানুল আলম জন নিজ নিজ প্রতিষ্ঠান/সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় ডিআইইউ’র একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারি অধ্যাপক খালিদ মো. বাহাউদ্দিন এবং ইউনিভার্সিটি র‌্যাংকিং সেলের (ইউআরসি) ডেপুটি ডিরেক্টর মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি