রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka

রাইড শেয়ারিং বন্ধের দাবি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শহরে দেড় লাখ প্রাইভেট কার ও ১২ লাখ মোটরসাইকেল রাইড শেয়ারিং করে থাকে। এসব যানবহনকে রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে মোটরসাইকেল-প্রাইভেট কারে রাইড শেয়ারিং বন্ধের দাবি জানিয়েছে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

মোট ১০ দফা দাবিতে ঢাকা মেট্রোর রেজিস্ট্রেশনের বাইরের সিএনজি অটোরিকশা ঢাকা শহরে চলাচল বন্ধ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশা-ভ্যান চলাচল বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২ অক্টোবর) এসব দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি আবেদন পত্র পাঠিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন।

অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দাবিগুলো হলো- ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা সম্পূর্ণ বন্ধ করা ও ব্যাটারি চালিত রিকশা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, জনগণের চলাচলের সুবিধার্থে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়া সব রিকশা-ভ্যানের লাইসেন্স বাতিল করে মহানগরীতে ১ লাখ রিকশা-ভ্যানের লাইসেন্স প্রদান করা, রাইড শেয়ারিংয়ের দেড় লাখ প্রাইভেট কার ও ১২ লাখ মোটরসাইকেল ঢাকা শহরের যানজটের কারণ, এগুলো বন্ধ করা।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ফিটনেস বিহীন যানবাহন স্থায়ীভাবে ডাম্পিং করা, পর্যায়ক্রমে রাস্তার পাশ ও ফুটপাত হকার মুক্ত করা, নির্ধারিত স্টপেজ ছাড়া যানবাহনে যাত্রী ওঠা-নামা না করা, যানজট নিরসনে সড়কে প্রতিবন্ধকতা হবে এমন স্থানে যানবাহনের কাগজপত্র পরীক্ষা না করা, লক্কর-ঝক্কর যানবাহন উচ্ছেদ করে ঢাকা মহানগরীতে অত্যাধুনিক যানবাহন চলাচলের ব্যবস্থা করা এবং সড়কে গণপরিবহন থেকে বেআইনিভাবে চাঁদাবাজি বন্ধ করা।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি