বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
25 C
Dhaka

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে  ৮ সেপ্টেম্বর ২০২৬, ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সকালে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে নবীনদের ফুল ও স্মারক উপহার দিয়ে স্বাগত জানান বিএনসিসি, এয়ার রোভার স্কাউট ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা। পাশাপাশি ডিআইইউর বিভিন্ন ক্লাব এবং আন্তর্জাতিক বিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসি-এর বুথের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় পবিত্র কোরআন ও গীতাপাঠের মাধ্যমে। এরপর পরিবেশন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থিম সং। এ সময় ডিআইইউ ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের শুভেচ্ছা বার্তা নবীনদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআইইউর অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্স-এর উপদেষ্টা অধ্যাপক ড. এ.বি.এম. কামাল পাশা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জাতীয় ক্রিকেট তারকা ও সাবেক অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন এবং নিজের অভিজ্ঞতার আলোকে তাঁদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। পরে বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে এসএসএলকমার্সের কি অ্যাকাউন্ট ম্যানেজার ও সিএসই বিভাগের অ্যালামনাই প্রিয়া রানী দে, এসিআই মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএমসি বিভাগের অ্যালামনাই মো. ফরহাদ হোসাইন, মিয়াকি মিডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যালামনাই মো. সাজ্জাদুর রহমান শাওন এবং সানপাওয়ার টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও এবং ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম অংশ নেন। তাঁরা নবীনদের সঙ্গে তাঁদের শিক্ষাজীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া ‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের  ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করেন অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্স-এর অ্যাডভাইজার প্রফেসর ড. এ.বি.এম কামাল পাশা ।

আনুষ্ঠানিক পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের সামনে ফটোশুটের আয়োজন করা হয়। বিকেলে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অফিস অব দ্যা স্টুডেন্টস্ অ্যাফেয়ার্স এর আয়োজিত  দিনব্যাপী এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা পরিবেশ, বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই আয়োজন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং তাঁদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার লক্ষ্যে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি