রবিবার, মে ১০, ২০২৬
26 C
Dhaka

ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে ওয়ালটন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে সোলার হাইব্রিড আইপিএস। ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের হাইব্রিড এই সিস্টেম একইসাথে সৌর শক্তি এবং গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টার এর মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। যার ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে সেই সাথে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে।

১২০০ ওয়াট থেকে ৫,৫০০ ওয়াট পর্যন্ত ৫টি ভিন্ন মডেলে ওয়ালটনের ‘আর্ক’ ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে। সেই সাথে রয়েছে ১২০০ ও ৩২০০ ওয়াটের ইনভার্টার ও ব্যাটারি প্যাকেজ।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, জীবাস্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে যেমন খরচ বেশি হয় তেমনই পরিবেশের মারাত্বক ক্ষতি হয়। ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস ব্যবহারের মাধ্যমে আমরা যেমন একদিকে পরিবেশ সুরক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সক্ষম হবো তেমনই সাশ্রয় হবে আমাদের দৈনন্দিন বিদ্যুৎ খরচ। এরফলে জাতীয় গ্রিডের ওপর চাপ কম পড়বে। সামগ্রিকভাবে দেশের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে আসবে। দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনায় নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বাসস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার স্মার্ট সমাধান ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস।

ওয়ালটনের প্রকৌশলীগণ জানান, ‘আর্ক’ ব্র্যান্ডের হাইব্রিড সোলার আইপিএস এর প্রধান সুবিধা হলো এটি ২০% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে। সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে এন্টি রিফ্লেক্টিভ, হাইড্রোফোব্রিক কোটিংযুক্ত প্যানেল যা সূর্যের আলোকে অধিক হারে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তর করতে পারে। উন্নত প্রযুক্তির এই প্যানেল স্বল্প আলোতেও অধিক হারে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

তারা আরো জানান, বৈরি আবহাওয়াতেও সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য ওয়ালটনের ‘আর্ক’ ব্র্যান্ডের এই প্যানেল শক্তিশালী এলুমিনিয়াম স্ট্রাকচারে বিশেষভাবে তৈরি করা হয়েছে। ‘আর্ক’ ব্র্যান্ডের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন মনো সোলার প্যানেল অধিক বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। এই পানেলগুলো আইএসও ৯০০১, টিউভি পিআইডি-ফ্রি সিই আইইসি ৬১২১৫/৬১৭৩০/৬১৭০১/৬২৭১৬ সনদপ্রাপ্ত।

এছাড়া ওয়ালটনের হাইব্রিড ইনভার্টার এ রয়েছে পিউর সাইন ওয়েভ, সহজ ইউজার মডিউল, এমপিপিটি চার্জিং মোড, ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন, ব্যাটারি অপটিমাইজিং ফিচার সহ আরো সব ফিচার। এতে ব্যবহৃত হয়েছে ক্ষয় ও শর্ট সার্কিটরোধী দ্রুত চার্জ হওয়ার প্রযুক্তি। ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস সহজে ইন্সটল করা যায়।

জানা গেছে, ১২০০ ভিএ ইনভার্টার ও ২টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৮৭,০০০ টাকা। ১২০০ ভিএ ইনভার্টার ও ৩টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৯৮,৫০০ টাকা। আর ৩২০০ ভিএ ইনভার্টার ও ৪টি সোলার প্যানেল যুক্ত মডেলটির মূল্য ১৭৫,৫০০ টাকা। ৩২০০ ভিএ ইনভার্টার ও ৮টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ২৯৫,০০০ টাকা। ৫৫০০ ভিএ ইনভার্টার ও ১০টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ৪৬৫,০০০ টাকা।

অন্যদিকে ১২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ৭৯,৫০০ টাকা এবং ৩২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ১৫৮,০০০ টাকা।

ওয়ালটনের সোলার প্যানেলে থাকছে ২০ বছর, ব্যাটারিতে ১২ মাস ও সোলার ইনভার্টার-এ ১৮ মাসের ওয়ারেন্টি সেবা।

ক্রেতারা ‘আর্ক’ ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস ক্রয় করতে পারবেন নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে। এছাড়া অনলাইনে ওয়ালটন প্লাজা অথবা ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

সর্বশেষ

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার...

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, এন্ট্রি-লেভেল সেগমেন্টে...

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার...

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি