সোমবার, জুলাই ২৭, ২০২৬
31.9 C
Dhaka

অ্যান্ড্রয়েডে আসছে ‘রিড অ্যালাউড ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। স্মার্টফোনে অন্য অ্যাপ ব্যবহারের সময়ও নির্দিষ্ট ওয়েবপেজে থাকা তথ্য পড়ে শোনাবে ক্রোম ব্রাউজার। অর্থাৎ স্মার্টফোনে সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করা বা ছবি দেখার সময়ও নির্দিষ্ট ওয়েবপেজের তথ্য শোনা যাবে। ফলে গান শোনার আদলে ওয়েবপেজের তথ্য জানার পাশাপাশি স্মার্টফোনে বিভিন্ন কাজ করার সুযোগ মিলবে। নতুন এ সুবিধা চালুর জন্য ক্রোম ব্রাউজারের ‘লিসেন টু দিজ পেজ’ সুবিধা উন্নত করতে কাজ করছে গুগল।

বর্তমানে লিসেন টু দিজ পেজ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ওয়েবপেজের তথ্য শোনা গেলেও ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে গেলেই তা বন্ধ হয়ে যায়। ফলে ব্যবহারকারীরা বাধ্য হয়ে ক্রোম ব্রাউজার চালু রাখেন। এ সমস্যা সমাধান করতেই নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এরই মধ্যে সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, সুবিধাটির নাম হতে পারে ‘রিড অ্যালাউড ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক’। গুগল ক্রোমের পটভূমিতে লেখা পড়ে শোনানো সমর্থন করবে এ সুবিধা। অ্যান্ড্রয়েডে এখনো ব্যবহার করা না গেলেও ক্রোম ব্রাউজারের উইন্ডোজ সংস্করণে এ সুবিধা ব্যবহার করা যায়। আগামী মাসের মধ্যে অ্যান্ড্রয়েডের জন্য সুবিধাটি চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, লিসেন টু দিজ পেজ সুবিধা সব ওয়েবপেজ সমর্থন করে না। ফলে চাইলেও সব ওয়েবপেজের তথ্য পড়ে শোনাতে পারে না ক্রোম ব্রাউজার। সূত্র: প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি