মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার বাজারে ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ২০২৫ সালের অক্টোবরে গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ চালিত এই হোম স্পিকারটির ঘোষণা দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি রহস্যজনকভাবে নীরব ছিল। এমনকি গত মে মাসে অনুষ্ঠিত গুগলের বাৎসরিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’-এ ডিভাইসটি নিয়ে কোনো কথা না বলায় প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল। তবে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি বহুজাতিক রিটেইল চেইন ‘বেস্ট বাই কানাডা’-এর একটি প্রোডাক্ট পেজ থেকে অসাবধানতাবশত এই স্পিকারটির চূড়ান্ত মুক্তির তারিখ ফাঁস হয়ে গেছে।

আমেরিকান প্রযুক্তি পোর্টাল নাইন-টু-ফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, বেস্ট বাই-এর ওয়েবসাইটে ডিভাইসটির মুক্তির তারিখ আগামী ২৫ জুন ২০২৬ উল্লেখ করা হয়েছিল। যদিও ভুল বুঝতে পেরে পেজটি থেকে দ্রুত তারিখটি সরিয়ে নেওয়া হয়, তবে তার আগেই বিভিন্ন প্রযুক্তি পোর্টাল এর স্ক্রিনশট নিয়ে নেয়।

গুগলের পক্ষ থেকে অফিশিয়ালি কোনো তারিখ নিশ্চিত করা না হলেও, উত্তর গোলার্ধে অফিশিয়ালি বসন্তকাল শেষ হওয়ার ঠিক চার দিন পর এই তারিখটি নির্ধারণ করায় ফাঁসের এই তথ্যটিকে অত্যন্ত নির্ভরযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্মার্ট হোম বিশ্লেষকদের মতে, গুগলের এই দীর্ঘসূত্রতা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। নতুন ডিভাইস বাজারে আনার আগে গুগল তাদের বর্তমান স্মার্ট হোম হার্ডওয়্যারগুলোতে ‘জেমিনি ফর হোম’ সফটওয়্যার আপডেট সফলভাবে পৌঁছে দিতে চেয়েছিল। ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই রোলআউট প্রক্রিয়াটি ২০২৬ সালের মার্চ মাস থেকে প্রতি মাসে তিন-চারবার করে আপডেট দেওয়ার মাধ্যমে এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ডিজাইনের দিক থেকে গুগলের এই নতুন হোম স্পিকারটির নিচের অংশ বা বেস ছাড়া পুরো শরীর জুড়ে রয়েছে ৩৬০-ডিগ্রি ফেব্রিক বা কাপড়ের নান্দনিক আবরণ। এর নিচের অংশে মাইক্রোফোন বন্ধ করার জন্য একটি ফিজিক্যাল মিউট সুইচ এবং একটি ডায়নামিক স্ট্যাটাস লাইট রিং রয়েছে; যা স্পিকারটি যখন ব্যবহারকারীর কথা শুনবে, চিন্তা করবে বা জবাব দেবে, তখন চমৎকারভাবে জ্বলে উঠবে। এই স্পিকারের ব্রেইনস্টর্মিংসহ বেশ কিছু উন্নত ফিচার ব্যবহার করতে গ্রাহকদের আলাদাভাবে ‘জেমিলাই সাবস্ক্রিপশন’ নিতে হবে।

ব্যবহারিক সুবিধার ক্ষেত্রে এই স্পিকারটিকে ‘গুগল টিভি স্ট্রিমার’-এর সাথে যুক্ত করে ঘরেই হোম সিনেমা সেটআপ তৈরি করা যাবে। এছাড়া ঘরে থাকা আগের ‘নেস্ট অডিও’ স্পিকারগুলোর সাথে এটিকে যুক্ত করে পুরো বাড়ির সব রুমে একসাথে অডিও বাজানোর (মাল্টি-রুম অডিও) সুবিধাও মিলবে।

গুগলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে এটি মানুষের স্বাভাবিক ভাষা ও কথোপকথন খুব নিখুঁতভাবে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী স্মার্ট হোমের বিভিন্ন গ্যাজেট ও অটোমেশন নিয়ন্ত্রণ করতে পারবে।

মার্কিন বাজারে ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৯৯.৯৯ ডলার। বেরি, হ্যাজেল, জেড এবং পোরসেলিন—এই চারটি আকর্ষণীয় রঙে স্পিকারটি পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড এবং জাপানসহ বিশ্বের ১৯টি দেশে প্রাথমিকভাবে এটি একযোগে বাজারজাত করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি