সোমবার, অক্টোবর ৫, ২০২৬
33.4 C
Dhaka

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ বক্স’ বা অনুসন্ধান বারে সবচেয়ে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন গুগল। ক্যালিফোর্নিয়ায় চলমান ‘গুগল আই/ও ২০২৬’ ডেভেলপার সম্মেলনে নতুন যুগের এই এআই-চালিত সার্চ বক্স উন্মোচন করা হয়।

গুগল জানিয়েছে, তাদের নতুন ‘জেমিনি ৩.৫ ফ্ল্যাশ’ এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি এই সার্চ বক্সটি বিশ্বজুড়ে সব সাধারণ ব্যবহারকারীর জন্য ডিফল্ট বা প্রধান সার্চ অপশন হিসেবে কাজ করবে। মাত্র এক বছর আগে চালু হওয়া গুগলের ‘এআই মোড’ ইতিমধ্যেই প্রতি মাসে ১০০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করছেন।

আর শুধু ‘অটো-কমপ্লিট’ নয়, কাজ করবে মানুষের মতো

গুগলের দাবি, নতুন এই সার্চ বক্সটি আগের চেয়ে অনেক বেশি স্বজ্ঞাত বা ইনটুইটিভ। ব্যবহারকারী যখন কিছু লিখতে শুরু করবেন, তখন এটি তার মনের ভাব বা উদ্দেশ্য আগে থেকেই অনুমান (Anticipate) করতে পারবে। শুধু তা-ই নয়, লেখার সাথে সাথে সার্চ বক্সটি স্বয়ংক্রিয়ভাবে বড় হয়ে ব্যবহারকারীকে বিস্তারিত লেখার জায়গা করে দেবে এবং সাধারণ ‘অটো-কমপ্লিট’-এর বাইরে গিয়ে সঠিক প্রশ্ন তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরামর্শ দেবে।

নতুন এই বক্সে শুধু টেক্সট বা লেখা নয়; বরং ছবি, ফাইল, ভিডিও এমনকি ক্রোম ব্রাউজারের পুরো ট্যাব ইনপুট বা উৎস হিসেবে ব্যবহার করে সার্চ করা যাবে। এই ফিচারটি আজ থেকেই বিশ্বব্যাপী ডেস্কটপ ও মোবাইল উভয় প্ল্যাটফর্মে একযোগে চালু করা হয়েছে।

দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে ‘সার্চ এজেন্ট’

চলতি বছরের গ্রীষ্মকালে গুগলের প্রিমিয়াম সেবা ‘গুগল এআই প্রো’ এবং ‘আল্ট্রা’ সাবস্ক্রাইবারদের জন্য ব্যাকগ্রাউন্ডে ২৪ ঘণ্টা কাজ করার উপযোগী বিশেষ ‘সার্চ এজেন্ট’ চালু করা হবে।

সহজ কথায়, আপনি যদি কোনো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ভাড়া খুঁজতে চান, তবে আপনার প্রয়োজনীয়তা ও বাজেটের কথা গুগলকে একবার বলে রাখলেই হবে। এই সার্চ এজেন্টটি ব্যাকগ্রাউন্ডে দিন-রাত চব্বিশ ঘণ্টা ইন্টারনেটে নতুন ফ্ল্যাটের সন্ধান করতে থাকবে এবং আপনার পছন্দের সাথে মিলে গেলেই আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেবে।

এমনকি যুক্তরাষ্ট্রের বাজারে এই এআই এজেন্টগুলো ব্যবহারকারীর হয়ে স্থানীয় বিভিন্ন দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সরাসরি ফোন কল করতে পারবে। উদাহরণস্বরূপ—হোম রিপেয়ার, বিউটি পার্লার বা পোষা প্রাণীর যত্ন নেওয়ার (Pet care) মতো সেবার জন্য এটি মানুষের হয়ে বুকিং পর্যন্ত সম্পন্ন করে দেবে।

সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’

কোনো ধরনের সাবস্ক্রিপশন বা টাকা ছাড়াই বিশ্বের প্রায় ২০০টি দেশে এবং ৯৮টি ভাষায় গুগল তাদের ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সেবা উন্মুক্ত করতে যাচ্ছে।

এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত জিমেইল এবং গুগল ফটোজ সরাসরি সার্চ বক্সের এআই মোডের সাথে যুক্ত করতে পারবেন। এর ফলে নিজের ইনবক্স বা ছবির গ্যালারি থেকে যেকোনো তথ্য বা ছবি এআই-এর মাধ্যমে মুহূর্তেই খুঁজে বের করা যাবে। খুব শিগগিরই এর সাথে গুগল ক্যালেন্ডারও যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি