রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়কে ‘’ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম’’ সেবা দিবে সিনেসিস ও একেআর

টেকভিশন২৪ ডেস্ক: “ডিজিটাল বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সেবা প্রাপ্তিকে আরো সহজ করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়ার পাশাপাশি সকলেই দায়িত্বশীলতার সাথে তথ্য সুরক্ষার বিষয়ে অনেক বেশি সতর্ক হওয়ার জন্য মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের (এমওএফএল) সাথে সিনেসিস আইটি ও একেআর টেকনোলজির যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (এমওএফএল) প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে (মৎস্য পরিকল্পনা-২)-এর উপ-সচিব পুলকেশ মন্ডল এবং সিনেসিস আইটি’র পক্ষ থেকে ব্যাবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী ও একেআর টেকনোলজির পক্ষ থেকে সিইও মোঃ আইয়ুব হোসাইন উজ্জল এতে স্বাক্ষর করেন।

ডিজিটালাইজড সেবাগুলোকে ত্বরান্বিত করতে “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (এমওএফএল) জন্য ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম” শীর্ষক চুক্তির অধীনে সিনেসিস আইটি ও একেআর টেকনোলজির সহযোগিতায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সেবা প্রাপ্তিকে আরো সহজ করার লক্ষ্যে প্রযুক্তিগতভাবে সহায়তা প্রদান করবে।

এছাড়াও তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়ার পাশাপাশি সকলেই দায়িত্বশীলতার সাথে তথ্য সুরক্ষার বিষয়েও কাজ করবে। সিনেসিস আইটি ও একেআর টেকনোলজি যৌথ উদ্যোগে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইসেন্স, রেজিস্ট্রেশন, এনওসি, সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম, প্রফেসনাল এডুকেশন মনিটরিং এন্ড সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম,  এ্যানিমেল এন্ড ফিস হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, ই-কর্মাস প্ল্যাটফর্ম সহ ৩৬ টি সেবা পরিচালনা করার জন্য এই চুক্তি স্বাক্ষর হয়েছে। একই সাথে একটি কেন্দ্রীভূত সিস্টেম হিসাবে এই কাঠামোটি প্রক্রিয়া সময় এবং ব্যয় হ্রাস করবে।

সিনেসিস আইটির ব্যাবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী বলেন, “এই প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও লোকবল দিয়ে সম্পন্ন করা হবে যার মাধ্যমে সেবাপ্রাপ্তি আরও সহজতর হবে। একই সাথে এটি মানুষের সময় বাচাবে ও খরচ কমিয়ে আনার মাধ্যমে সামগ্রিক জীবন-মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় (এমওএফএল)-এর অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ তৌফিকুল আরিফ, একেআর টেকনোলজি-এর বিজনেস ডিরেক্টর মো. গোলাম রাব্বানী, সিনেসিস আইটি লিমিটেডের ডিজিএম মো. জিয়াউর রহমান সহ প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি