শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

বাজারে রিয়েলমির পারফরমেন্সকিং ফোন ও স্টাইলিশ ইয়ার বাডস

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসর সম্বলিত নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি২৫এস’ ও নতুন ইয়ার বাডস ‘রিয়েলমি বাডস কিউ২’। ২৬ জুন একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পণ্য দুটি উন্মোচন করা হয়।

রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু এ দুটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‍্যামসহ এই স্মার্টফোন পাওয়া যাবে৬৪ জিবি ও ১২৮ জিবির দুটি ভিন্ন স্টোরেজ সুবিধা সহকারে। গ্রাহকদের জন্য রিয়েলমি সি২৫এস স্মার্টফোনের ৪/৬৪ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৪৯০ টাকা এবং ৪/১২৮ এর মূল্য নির্ধারন করা হয়েছে ১৫,৪৯০ টাকা। স্মার্টফোনটি কিনতে বা বিস্তারিত জানতে ভিজিট -https://cutt.ly/BuyNow_realmeC25s  । পাশাপাশি, রিয়েলমি সি২৫এস কেনার পর আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গ্রাহকেরা পাবেন রিয়েলমিয়াও কি রিং, ডল।

অন্যদিকে, ২৭ জুন দারাজে হতে যাচ্ছে রিয়েলমি কোয়ালিটি ডে সেল যেখানে রিয়েলমি সি২৫এস (৪/৬৪)জিবি পাওয়া যাবে মাত্র ১৩,৫৯০ টাকায়। কেনার জন্য ক্লিকঃ https://cutt.ly/realmeC25s_QualityDaySale-Daraz

রিয়েলমি সি২৫এস এর সাথে বাজারে এসেছে অসাধারণ সাউন্ড কোয়ালিটির রিয়েলমি বাডস কিউ২। এইইয়ার বাডসটি পাওয়া যাবে মাত্র ১,৯৯৯ টাকায়। বিস্তারিত জানতে ভিজিট – https://cutt.ly/BuyNow_realmeBudsQ2।

রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গেমিং-এ আগ্রহী তরুণদের জন্য। অনবদ্য গেমিং অভিজ্ঞতার জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী জি৮৫ গেমিং প্রসেসর। এই স্মার্টফোনেব্যবহারকারীরা বর্তমান সময়ের যেকোনো জনপ্রিয় এবং হেভি গেম খেলতে পারবেন কোনো ধরণের সমস্যা ছাড়াই।

এই স্মার্টফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা এবং এফ/১.৮ লার্জ অ্যাপার্চার। সেলফি লাভারদের জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা দিয়ে খুব সহজেই ক্রিস্টাল-ক্লিয়ার ছবি তোলা সম্ভব।

৬.৫ ইঞ্চির (১৬.৫ সেমি) বিশাল স্ক্রিন এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জারসহ ৬০০০এমএএইচ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ব্যাটারি নিশ্চিত করবে দুর্দান্ত ব্যাক-আপ। ফলে ব্যবহারকারীরা ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবার ভয় ছাড়াই নিশ্চিন্তে এই মোবাইল ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই স্মার্টফোন স্ট্যান্ডবাই মোডে ৫১ দিন পর্যন্ত চলবে।

রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটি বিশ্বের নামকরা প্রতিষ্ঠান টিইউভিরাইনল্যান্ড দ্বারা নির্ধারিতকোয়ালিটি টেস্টিং এর সকল পরীক্ষা পাশ করেছে, তাই এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি দুর্দান্ত।৪৫০টি কার্ভ দিয়ে খোঁদাই করে নকশা করা এই স্মার্টফোনের ব্যাক কভারটি দেখতে অসাধারণ ও মনোমুগ্ধকর। তাই চমৎকার ডিজাইনের এই স্মার্টফোনটি হতে পারে তরুণদের আধুনিক জীবনের মানানসই একটি অনুষঙ্গ।

একইসাথে রিয়েলমি বাজারে এনেছে রিয়েলমি বাডস কিউ২। পেবল-শেপ ও কেলাইডোস্কপিক ডিজাইনের রিয়েলমি বাডস কিউ ২ এর বাইরের শেল ডায়মন্ড কাট প্যাটার্নে বানানো। এ কারণেই, রিয়েলমি বাডস কিউ ২ আলোতে রাখলে দারুণ আভা ছড়ায়। এর নজর কাড়া ডিজাইনের জন্য অর্জন করেছে আন্তর্জাতিক আইএফ ডিজাইন এওয়ার্ড। এই ইয়ার বাডসে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ২০ ঘন্টা প্লেব্যাক সুবিধা। এর ৮৮ এমএস সুপার লো ল্যাটেন্সি গেমিং ভক্তদের দিবে অসাধারণ অভিজ্ঞতা। মাত্র দশ মিনিটের চার্জে ব্যবহারকারীরা পাবেন ১২০ মিনিট প্লেব্যাক সময়।

দারুণ দুইটি প্রোডাক্ট লঞ্চের পাশাপাশি, রিয়েলমি তাদের ৫জি+এআইওটি কর্মপরিকল্পনা তুলে ধরেছে। আগামী তিন বছরের মধ্যে রিয়েলমি ১০ কোটিতরুণদের জন্য ৫জি মোবাইল বাজারে আনার কথা জানিয়েছে। রিয়েলমি এখন পর্যন্ত মোট ২১ টি মার্কেটে ১৪টি ৫জি স্মার্টফোনউন্মোচন করেছে। রিয়েলমি বিশ্বব্যাপী ৭টি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণেরপরিকল্পনা হাতে নিয়েছে এবং ২০২১ সালে ৫জি সম্পর্কিত গবেষনা ও পণ্য উৎপাদনে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। রিয়েলমি ৫জি পপুলারাইজার হিসেবে সবার জন্য নিয়ে আসছে ৫জি এবং রিয়েলমি ৫জি স্মার্টফোন হবে সবার জন্য। সাম্প্রতিক লঞ্চিং ইভেন্টে রিয়েলমি খুবই শিগগিরই স্থানীয় বাজারে ৫জি স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি