সোমবার, নভেম্বর ৯, ২০২৬
32.2 C
Dhaka

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। গত অক্টোবরে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা জনপ্রিয় গেম ‘ফোর্টনাইট’কে স্টিমওএসের উপযোগী করার বিষয়টি খতিয়ে দেখছে। সে সময় এপিক গেমস লঞ্চারের প্রিভিউ সংস্করণ চালু থাকলেও সমর্থিত লিনাক্স ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রোর তালিকায় সুনির্দিষ্টভাবে স্টিমওএসের নাম ছিল না।

তবে এবার প্রতিষ্ঠানটির কমিউনিকেশনস ডিরেক্টর জেক জোনস বিষয়টি নিশ্চিত করেছেন। গেমিং ওয়েবসাইট গেমিংঅনলিনাক্সকে তিনি জানিয়েছেন, স্টিমওএস ছাড়াও আরও বেশ কয়েকটি লিনাক্স ডিস্ট্রোতে এই লঞ্চারের সুবিধা মিলবে।

বিভিন্ন লিনাক্স সংস্করণে সমর্থন

সম্প্রতি অ্যাপইমেজ ফরম্যাট বাদ দিয়ে ডেবিয়ান বা উবুন্টুর ডট ডেব (.deb) ডাউনলোড সুবিধা যুক্ত করার বিষয়ে প্রশ্ন করা হলে জেক জোনস জানান, নতুন এপিক গেমস লঞ্চারটি এখনো প্রিভিউ পর্যায়ে রয়েছে। তাদের লক্ষ্য যত বেশি সম্ভব লিনাক্স ডিস্ট্রিবিউশনে এর সুবিধা পৌঁছে দেওয়া। এর মধ্যে রয়েছে ফেডোরা, স্টিমওএস, ক্যাচি এবং ওমার্চির মতো প্ল্যাটফর্মগুলো।

তিনি আরও বলেন, লঞ্চারটি ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্যাকেজিং ফরম্যাট পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন করা হচ্ছে এবং চলতি মাসের মধ্যেই অ্যাপইমেজ সুবিধা ফিরিয়ে আনা হবে।

স্টিম ডেকে ফোর্টনাইট নিয়ে অনিশ্চয়তা

এপিক গেমস লঞ্চার স্টিমওএসে আসার অর্থ এই নয় যে গেমাররা দ্রুতই ফোর্টনাইট খেলতে পারবেন। গেমটির সুরক্ষায় ব্যবহৃত ‘ইজি অ্যান্টি-চিট’ (ইএসি) লিনাক্স সংস্করণ-২ সমর্থন নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। লিনাক্সে ফোর্টনাইট আনার উদ্যোগ নেওয়ার সময় এপিক গেমস জানিয়েছিল, ভালভের পোর্টেবল গেমিং ডিভাইস ‘স্টিম ডেক’-এ তাদের ইএসি সংস্করণ-২ পরিচালনার জন্য প্রয়োজনীয় ফিচার এখনো নেই।

তবে এ বিষয়ে তারা ভালভের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি