বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
27.9 C
Dhaka

নারী দিবসে সিনেসিস আইটি চালু করলো “শি কোর্ড” প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: আজকে ৮ ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস ২০২২। এবারের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

এই উপলক্ষে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি প্রোগ্রামিংয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে আয়োজন করছে “SheCode: Tech Leaders of Tomorrow” প্রোগ্রাম। 

বছরজুড়ে সিনেসিস আইটি বাংলাদেশের সব স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে সেরা ট্যলেন্টদের কোডিং-এ উৎসাহিত করবে এবং সামনে নিয়ে আসার চেষ্টা করবে। “SheCode” উদ্যোগের লক্ষ্য হল আইসিটি  খাতে বিশেষ করে কোডিং এ মেয়েদের উল্লেখযোগ্য উপস্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যতের নেতৃত্ব দানের জন্য তাদের স্বপ্ন পূরণ করতে অনুপ্রাণিত করা। 

প্রোগ্রামের  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিনেসিস আইটির বিসনেস সল্যুউশন বিভাগের প্রধান নাজিয়া আক্তার বলেন, “বিগত বছরগুলোতে বাংলাদেশের আইসিটি খাতে মেয়েদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সিনেসিস আইটির প্রত্যেক বিভাগে আমরা মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। যার ধারাবাহিকতায় আজকের এই SheCode প্রোগ্রাম। এই উপলক্ষ্যে  সিনেসিস আইটির প্রতিনিধিগণ বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবে এবং কোডিং- কে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে আরও বেশী মেয়েদের অনুপ্রাণিত করবেন।”

সিনেসিস আইটি বিশ্বাস করে এই নারীরাই আগামী দিনে আইসিটি ইন্ডাস্ট্রিকে সামনে থেকে নেতৃত্ব দিবে।

এ প্রসঙ্গে সিনেসিস আইটির গ্রুপ সিইও রুপায়ন চৌধুরী বলেন,” সিনেসিস আইটি নারীবান্ধব একটি প্রতিষ্ঠান। বর্তমানে আমাদের বিভিন্ন বিভাগে শতকরা প্রায় ৪০ শতাংশ নারী কাজ করছেন। প্রোগ্রামিং এ নারীদের অংশগ্রহণ আরো বাড়ানোর জন্য ভবিষ্যৎ আইসিটি লিডার তৈরি করার জন্যই আমাদের এই উদ্যোগ।” 

কোডিং কে যার পেশা হিসেবে বেছে নিতে চান এবং বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সিনেসিস আইটিতে কাজ করতে চান সেসব আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় career@synesisit.com.bd

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি