শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
31.3 C
Dhaka

এসএমই খাতের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহযোগী হিসেবে কাজ করছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ এবং এই খাতের টেকসই উন্নয়নে অবদান রাখাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। বৈশ্বিক মহামারি চলাকালীন, এসএমই খাতে নানা ধরণের সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়নে করেছে বিগত বছরগুলোতে কাজ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে উল্লেখযোগ্য দু’টি কর্মসূচি হলো দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম ও সেলার ফাইন্যান্স প্রোগ্রাম।

দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম’র মাধ্যমে, স্থানীয় পর্যায়ের বিক্রেতারা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার প্রথম ৩০ দিন ০ শতাংশ কমিশনের সুবিধা নিতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রদান করলে ২৪ ঘণ্টার মধ্যেই তাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে, সাথে বিনামূল্যে দেয়া হবে প্যাকেজিং ম্যাটেরিয়াল। এছাড়াও, তাদের সাপ্তাহিক প্রশিক্ষণ পাবেন, যেখানে ই-কমার্স এবং দারাজে প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনার পদ্ধতি নিয়ে তাদের প্রয়োজনীয় তথ্য দেয়া হবে।

আর্থিক প্রতিষ্ঠান ও বিক্রেতাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে দারাজের সেলার ফাইন্যান্স প্রোগ্রাম। এটি বিক্রেতাদের আবেদন প্রক্রিয়াকে সহজ করে তোলে এবং সময়মতো ঋণ গ্রহণের প্রক্রিয়া নিশ্চিত করে। এ ধরণের কর্মসূচি ছাড়াও দারাজ নিয়মিতভাবে প্রতি মাসে বিভিন্ন ধরণের কার্যক্রমের মাধ্যমে দেশে এসএমই খাতের পূর্ণ বিকাশে কাজ করে যাচ্ছে।

এ নিয়ে দারাজ বাংলাদেশের সেলার মার্কেটপ্লেস- কমার্শিয়াল ডিরেক্টর কামরুল হাসান বলেন,  ‘চলমান বৈশ্বিক মহামারি দেশের সকল ব্যবসায়িক খাতে আঘাত হেনেছে। ফলে, মহামারি উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল রাখতে প্রত্যেক প্রতিষ্ঠানকেই তাদের কার্যক্রমে পরিবর্তন আনতে হবে। বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের পর্যাপ্ত রিসোর্স ও প্রযুক্তির মাধ্যমে নতুন পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারলেও, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা তা পারেননি। সারাদেশে অসংখ্য এসএমই ব্যবসায়ী বৈশ্বিক মহামারির কারণে অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদেরকে এমন অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা দারাজ ‘সেলার মৈত্রী প্রোগ্রাম’ ও ‘সেলার ফাইন্যান্স প্রোগ্রাম’ শীর্ষক দু’টি উদ্যোগ গ্রহণ করেছি। এই অভূতপূর্ব সময়ে এসএমই ব্যবসায়ীদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করাই আমাদের লক্ষ্য।’

 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি