সোমবার, নভেম্বর ৯, ২০২৬
32.1 C
Dhaka

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ফ্রিল্যান্সারদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং ব্র্যাকের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ৮ নভেম্বর ২০২৬ তারিখে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়, গবেষণা ও উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা সম্প্রসারণে কাজ করার একটি কাঠামো তৈরি করেছে।

এই সমঝোতা স্মারকের আওতায় আইটিইএস , বিপিও ও ফ্রিল্যান্সিং খাতের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উন্নয়ন (Research and Development), প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, ফ্রিল্যান্সারদের ডিজিটাল ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ জোরদার, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের যুক্ত করে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এ সহযোগিতা আগামী তিন বছর, অর্থাৎ ৮ নভেম্বর ২০২৬ থেকে ৭ নভেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।

সমঝোতা স্মারকে বাক্কোর পক্ষে স্বাক্ষর করেন সভাপতি তানভীর ইব্রাহীম এবং ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর।

এছাড়া, উক্ত আয়োজনে বাক্কোর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আব্দুল কাদের, পরিচালক, বাক্কো, লেঃ কর্নেল (অবঃ) মোঃ মাহতাবুল হক, পিএসসি, প্রধান সমন্বয়ক, সিসিপ (SICIP)-বাক্কো প্রোগ্রাম, এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক সেলিম সরকার। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগামের হেড অব প্রোগ্রাম- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক, হেড অব অপারেশন- মোঃ আল-ইমরান, এবং মনছুর হাছান খন্দকার, প্রোগ্রাম ম্যানেজার, অপারেশনস।

২০৩০ সালের মধ্যে দেশের BPO ও আউটসোর্সিং শিল্পে ৩ লাখ টেকসই মধ্যম আয়ের কর্মসংস্থান সৃষ্টি এবং ৫ বিলিয়ন মার্কিন ডলারের শিল্প-রাজস্ব অর্জনের লক্ষ্যের সঙ্গে এই সহযোগিতা সামঞ্জস্যপূর্ণ। দক্ষ মানবসম্পদ তৈরি, তরুণদের জন্য পেশাগত সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাক্কো ও ব্র্যাকের এই উদ্যোগ দেশের IT-Enabled Service খাতের টেকসই বিকাশে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি