সোমবার, আগস্ট ১০, ২০২৬
28.6 C
Dhaka

স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে হাতেকলমে প্রশিক্ষণ দিচ্ছে আইসিটি বিভাগ

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এরই আলোকে একটি দক্ষ ও শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গঠনের পাশাপাশি উদ্যোক্তা ও তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্পের (আইডিয়া) এর উদ্যোগে আয়োজন করা হয়েছে স্টার্টআপ ও উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়মূলক প্রশিক্ষণ কার্যক্রম ‘আইডিয়া অ্যাকাডেমিক প্রোগ্রাম জুন২৪ কোহোর্ট’।

আইডিয়া প্রকল্পের উদ্যোগে ও স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেড এর সহযোগিতায় আইডিয়া বেসিকস ১০১, ভ্যালু সিস্টেম ১০১ এবং স্টার্টআপ ৩০১ নামে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে গত মে ২০২৪ থেকে শুরু হয় প্রশিক্ষণ কার্যক্রম। আইডিয়া ভ্যালিডেশন ও বিজনেস মডেল ডিজাইন থেকে শুরু করে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, লিগ্যাল, মার্কেটিং-সহ বিভিন্ন বিষয় এই কোর্সগুলোতে উদ্যোক্তাদের একদম হাতেখড়ি থেকে শেখানো হচ্ছে যার ফলে অংশগ্রহণকারীদের দক্ষতা এবং জ্ঞানের পরিসর বৃদ্ধির মাধ্যমে একটি পরিপূর্ণ স্টার্টআপ গঠনে তাদেরকে সহযোগিতা করছে।

উল্লেখ্য, সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে চলতি বছরের এপ্রিল মাস থেকে আবেদন করার প্রক্রিয়াটি শুরু হয়ে ৫ মে ২০২৪ পর্যন্ত চলমান থাকে। ৯৪২টি আবেদনের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে আইডিয়া বেসিকস ১০১ এ ৩৭ জন, ভ্যালু সিস্টেম ১০১ এ ৩৪ জন এবং স্টার্টআপ ৩০১ এ ৪২ জন অর্থাৱ মোট ১১৩ জন প্রশিক্ষণার্থীদের সুযোগ দেওয়া হয়। উদ্যোক্তা ও তরুণদের নিয়ে জুন ২০২৪ থেকে শুরু হয় এই একমাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম যেখানে দেশের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও দক্ষ মেন্টরগণ এই আয়োজনে বিভিন্ন বিষয়ে সেশনগুলো পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়নের পরে অংশগ্রহণকারীরা পাবেন প্রশিক্ষণ গ্রহণের সনদ। আগামী ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজক কর্তৃপক্ষের।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি