রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

তিন বছরের কর অব্যাহতি এবং এক্সটেনশনকে স্বাগত

টেকভিশন২৪ ডেস্ক:  এফবিসিসিআই উপদেষ্টা ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর তিন বছরের কর অব্যাহতি এবং এক্সটেনশনকে স্বাগত জানান। তবে এটি দীর্ঘমেয়াদি হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। তাহলে বিনিয়োগকারীরা এই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে উৎসাহিত হতো।

দ্বিতীয়ত, নতুন যে সাব-সেক্টরগুলো যোগ করা হয়েছে যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, রোবোটিক্স, সাস, ডেটা সায়েন্স, সেগুলো ইন্ডাস্ট্রি-বান্ধব। কারণ নতুন প্রযুক্তি আমাদের উৎসাহিত করতে হবে, এতে কোনো সন্দেহ নেই।

কিন্তু একই সাথে, NTTN বাদ দেওয়াটা আমাদের নিরুৎসাহিত করবে। আমরা যে অবকাঠামো তৈরি করছি, তার খরচ বেড়ে যাবে। অবকাঠামোর খরচ বেড়ে গেলে, আমাদের ইন্টারনেট এবং ডেটা সংযোগের বিস্তৃতি আগের থেকে কমে যাবে।

একইভাবে, আইটি প্রোসেস আউটসোর্সিং, মেডিক্যাল ট্রান্সক্রিপশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন – এই সেক্টরগুলোতে আমরা প্রচুর পরিমাণে পরিষেবা রপ্তানি করি। এসবের উপর ট্যাক্স অব্যাহতি না থাকলে খরচ বেড়ে যাবে, ফলে রপ্তানি বাজারে প্রতিযোগিতার সামর্থ্য হারাবে এবং আমাদের রপ্তানি কমে যাবে। আমাদের যে ৫ বিলিয়ন ডলার টার্গেট রয়েছে, তা অর্জন করা কঠিন হয়ে যাবে।

ওয়েব হোস্টিং এবং ক্লাউড সার্ভিসের উপর ট্যাক্স অব্যাহতি কেন বাদ দেওয়া হয়েছে, তা আমার বোধগম্য নয়। এগুলো দিয়ে আমরা আমাদের দেশে ডেটা সেন্টার ব্যবসা উন্নীত করতে চাইছি। যদি এগুলোর উপর ট্যাক্স অব্যাহতি না থাকে, তাহলে দেশের হোস্টিং এবং ডেটা সেন্টারের খরচ বেড়ে যাবে। এতে প্রতিষ্ঠানগুলো বিদেশে হোস্ট করার চিন্তা করবে। আমরা যে ডেটা লোকালাইজেশন এবং ডেটা সেন্টারের বিস্তার চাইছি- তা বাধাগ্রস্ত হবে।

এছাড়া, সিস্টেম ইন্টিগ্রেশনের উপর ট্যাক্স অব্যাহতি না থাকলে, বিদেশি কোম্পানিগুলো যেমন ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম থেকে এসে আমাদের দেশে এই কাজগুলো করবে। আমরা যদি লোকাল কোম্পানিকে দিয়ে সিস্টেম ইন্টিগ্রেশন কাজ করাতে চাই এবং তাদেরকে বিদেশি কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতামূলক রাখতে চাই, তাহলে অবশ্যই সিস্টেম ইন্টিগ্রেশনকে কর অব্যাহতির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি