বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

নারী উদ্যোক্তাদের ২০২২ সালের পরিকল্পনা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ২০ ডিসেম্বর সোমবার ঢাকার ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের ব্যবসায় পরিকল্পনা বিষয়ক কর্মশালা। ২০২২ সালে নারী উদ্যোক্তাগন তাদের ব্যবসায়ের জন্য কীভাবে পরিকল্পনা করবেন, কিভাবে ব্যবসায়ের লাভ-লোকসাম নির্ণয় করবেন, আগের বছরের ভুল-ত্রুটি শুধরিয়ে নতুন বছরের জন্য কিভাবে ব্যবসায় পরিকল্পনা করবেন তা ছিলো এই সেশনের আলোচ্য বিষয়।

কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোমী নারীদের নেটওয়ার্ক ‘সাহসিকা’। ইএমকে সেন্টার ছিলো এই আয়োজনের স্পনসর।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় তিনি উদ্যোক্তাদের উদ্যোগ সম্পর্কে জানতে চান।  কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের ব্যবসায়ের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে ব্যবসায় সম্প্রসারণে বিদ্যমান সমস্যাগুলো আলোচনা করা হয়। উদ্যোক্তাদের ২০২২ সালের ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা করে তার একটি বাস্তবসম্মত ধারণা দেয়া হয় এই কর্মশালায়। ২০২১ সালের নিজেদের কার্যক্রম মূল্যায়ন করে ২০২২ সালের বাজেট টুলস ও পরিকল্পনা হিসাব করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়  আলোচনায়। একইসঙ্গে বাস্তবসম্মত মার্কেটিং এর মাধ্যমে কিভাবে ব্যবসায়িক লক্ষ্য পূরণ করা যায় তা নিয়ে হাতে কলমে কাজ করা হয় এই কর্মশালায়।

নারী উদ্যোক্তা শারমিন আলম এই কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি কাজ করেন বাসায় বানানো খাবার নিয়ে। তিনি জানান, “আমি কর্মশালায় এসেছি কীভাবে মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে আগালে আমার বাসায় বানানো খাবারগুলো বাজারে নিয়ে যেতে পারব।” এছাড়া তিনি নারী উদ্যোক্তাদের জন্য এমন আয়োজন করার জন্য সাহসিকাকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এরকম আরও কর্মশালার আয়োজন করার আহবান জানান।

কর্মশালার সঞ্চালক মুনির হাসান জানান “শুধুমাত্র বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে আমাদের দেশের অনেক উদ্যোক্তারাই তাদের ব্যবসায়িক লক্ষ পূরণে ব্যর্থ হন। বিগত বছরের লাভ-লোকসানের সাথে নতুন বছরের একটা ব্যবসায়িক পরিকল্পনা না থাকলে অনেক সময়ই অনেক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হয়ে পরে”।

সাহসিকার মুখপাত্র শারমিন কবীর জানান, “বছরের শেষে এ ধরনের একটা আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত। আশা করছি এ ধরনের অনেক আয়োজন উদ্যোমী নারীদের জন্য সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি