শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

বিশ্বের প্রথম ৩টি প্রযুক্তিগত উদ্ভাবন ও জিটি ২ সিরিজ নিয়ে এলো রিয়েলমি

টেকভিশন২৪ প্রতিবেদক: তরুণ প্রজন্মের চাহিদার শীর্ষে থাকা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি রিয়েলমি জিটি টু সিরিজ নিয়ে আয়োজিত এক বিশেষ ইভেন্টে তিনটি প্রযুক্তির উন্মোচন করেছে, যার প্রত্যেকটিই বিশ্বে প্রথম।

রিয়েলমি’র প্রথম এবং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন জিটি টু সিরিজের এই তিনটি অনন্য প্রযুক্তিগত সংযোজন হল – বায়ো-পলিমার উপাদানে তৈরি ব্যাক কভার, ১৫০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং রিয়েলমি’র ইনোভেশন ফরওয়ার্ড কমিউনিকেশন।

খ্যাতনামা জাপানি ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার তৈরি, ‘পেপার টেক মাস্টার ডিজাইন’ রিয়েলমি জিটি টু প্রো সেটটিকে জৈব-ভিত্তিক উপকরণ দিয়ে ডিজাইন করা বিশ্বের প্রথম স্মার্টফোনে পরিণত করেছে।

শুধুমাত্র আইএসসিসি ইন্টারন্যাশনাল সাস্টেইনেবিলিটি অ্যান্ড কার্বন সার্টিফিকেশনই অর্জন করেছে তা নয়, বরং বিভিন্ন পরিবেশগত মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার, যেমন আরইএসিএইচ, আরওএইচএস এবং ইপিইএটি স্বীকৃতিও লাভ করেছে। সামগ্রিক অনুপাতকে পূর্ববর্তী প্রজন্মের ২১.৭ শতাংশ থেকে ০.৩ শতাংশে কমিয়ে এনেছে।

তাছাড়া, বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে রিয়েলমি জিটি ২ প্রো’তে রয়েছে ‘ফিশআই মোড’। এই মোড স্ট্রং পার্সপেক্টিভ বা আল্ট্রা-লং ডেপথ অব ফিল্ড ইফেক্ট তৈরি করতে পারে। বৃহত্তর ফিল্ড অব ভিউ’র সংযোজনে ধারণকৃত গোটা ছবিটি হয়ে ওঠে আরও বেশি আকর্ষণীয়।

অ্যান্টেনা অ্যারে ম্যাট্রিক্স সিস্টেম সম্বলিত রিয়েলমি জিটি টু প্রো’তে রয়েছে তিনটি অনন্য প্রযুক্তিগত সুবিধা – বিশ্বের প্রথম আল্ট্রা-ওয়াইড-ব্যান্ড অ্যান্টেনা সুইচিং টেকনোলজি (হাইপারস্মার্ট), ওয়াই-ফাই এনহ্যান্সার এবং ৩৬০ ডিগ্রি নিয়ার-ফিল্ড কম্যুনিকেশন (এনএফসি)।

এর প্রতিসম ওয়াই-ফাই অ্যান্টেনাটি ফোনের চারপাশে উন্নত সিগন্যাল স্ট্রেংথ নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। রিয়েলমি জিটি টু প্রো শীর্ষ দু’টি সেলুলার অ্যান্টেনাকে একটি এনএফসি সিগন্যাল ট্রান্সসিভার ফাংশনের মাধ্যমে একীভূত করে, যার ফলে সেন্সিং এরিয়া ৫০০ শতাংশ এবং সেন্সিং ডিসট্যান্স ২০ শতাংশ বৃদ্ধি পায়।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি