শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

করোনা মহামারী রোধে সহজ-এর “সুরক্ষার পথে বাংলাদেশ” উদ্যোগ 

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকা নিবন্ধনের উদ্যোগ নিয়েছে অগ্রগামী অনলাইন টিকেটিং প্লাটফর্ম সহজ। ৩১ জানুয়ারি মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে করোনা মহামারী প্রতিরোধের অংশ হিসেবে টিকা নিবন্ধনের এই কার্যক্রম শুরু হয়েছে। “সুরক্ষার পথে বাংলাদেশ” নামে এই কর্মসূচীতে পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের সার্বিক সহায়তায় সহজ-এর এজেন্টরা নিয়োজিত রয়েছে। বাস ড্রাইভার ও হেলপাররা নিজ নিজ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নিয়ে আসলেই এই সুবিধা নিতে পারবেন। 

সারাদেশে করোনা মহামারি প্রতিরোধ কর্মসূচীর আওতায় সরকার নীতিমালা নিয়েছে যে টিকা না দেয়া থাকলে পরিবহন শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যেতে পারবে না। অথচ তথ্য অনুযায়ী, ৫০ শতাংশের অধিক পরিবহন শ্রমিক এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধনই করেননি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে অনলাইনে কিভাবে নিবন্ধন করতে হয় সেই সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞানের স্বল্পতা। 

সহজ সর্বোপরি ১০০+ বাস অপারেটরকে সাথে করে সরকারের কোভিড-১৯ সুরক্ষা নীতিমালা কঠোরভাবে মেনে আসছে। এমতাবস্থায়, পরিবহন ব্যবস্থার কল্যাণে কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের অস্থায়ী বুথ নিয়ে এগিয়ে এসেছে সহজ। এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য বাস ড্রাইভার এ হেলপাররা খুব সহজে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। 

সহজ-এর হেড অফ মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিকস গ্রেস কান্তা সরকার এ প্রসঙ্গে বলেন, “আমরা শুরু থেকেই চেয়েছি বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য কাজ করে যেতে। সে লক্ষ্যেই পরিবহন নিরাপত্তাকে আমরা আমাদের মূল ভীত হিসেবে আখ্যায়িত করি। আমরা আমাদের টেক প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় যাত্রীদের কোভিড-১৯ বীমাসহ অন্যান্য আরও বীমা সুবিধা দিয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় টিকেট ডেস্টিনেশন হিসেবে সহজ-এর উপর দায়িত্ব বর্তায় পরিবহন ব্যবস্থার কল্যাণে সরকারের সঙ্গে করোনা মহামারী প্রতিরোধে কাজ করা। সে সুবাদেই আমাদের এই উদ্যোগ, “সহজ: সুরক্ষার পথে বাংলাদেশ”।  

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি