মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
24 C
Dhaka

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ ৩ প্রসেসরে চলা লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২–ইন–১ ১৪আইপিএইচ১১’ মডেলের ল্যাপটপটিতে কোপাইলট চ্যাটবট যুক্ত থাকায় সহজেই বিভিন্ন কাজ করা যায়। গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৬০ ডিগ্রি কনভার্টেবল ২–ইন–১ সুবিধার স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপটিতে ১৬ গিগাবাইটের ডিডিআর৫ র‍্যাম ও ৫১২ গিগাবাইটের পিসিআই–ই জেন৪ এনভিএমই এসএসডি রয়েছে। ফলে স্বচ্ছন্দে সফটওয়্যার চালুর পাশাপাশি যেকোনো ফাইল দ্রুত আদান–প্রদান করা যায়।

ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিকস কার্ড থাকায় ল্যাপটপটিতে উন্নত রেজোল্যুশনের ভিডিও গেম খেলাসহ ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।.১৪ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস পর্দার ল্যাপটপটি মাল্টি–টাচ সমর্থন করে। ফলে ল্যাপটপটির স্পর্শনির্ভর পর্দায় লেনোভো পেন জেন ২ ব্যবহার করে সহজেই নোট নেওয়া, স্কেচ আঁকাসহ বিভিন্ন কাজ করা যায়।

ডলবি অডিও স্টেরিও স্পিকারযুক্ত ল্যাপটপটিতে শাটারযুক্ত এইচডি ওয়েবক্যাম, ওয়াই–ফাই ৭, ব্লুটুথ ৫.৪, ইউএসবি এ ও সি পোর্ট এবং এসডি কার্ড রিডারসহ বিভিন্ন পোর্ট রয়েছে। .৬০ ওয়াট/আওয়ার ব্যাটারি ও ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার থাকায় ল্যাপটপটি দীর্ঘ সময় ব্যবহার করা যায়।

দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৫৯ হাজার টাকা। ল্যাপটপটির সঙ্গে থাকা অ্যাডাপ্টারেও এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি