শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
28 C
Dhaka

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সর তৈরিতে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেস আয়োজিত এই সেমিনারে বক্তব্য দেন বিজ্ঞানী ড. জামি হাফিজ। এই সেমিনারের শিরোনাম ছিল ‘হোয়্যার ম্যাটেরিয়ালস মিট দ্য বডি: ন্যানোস্কেল ইঞ্জিনিয়ারিং ইন ইমপ্ল্যান্টস অ্যান্ড বায়োসেন্সরস”

ড. জামি হাফিজ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন। বায়োম্যাটেরিয়ালকে চিকিৎসা ও অস্ত্রোপচারে ব্যবহারের উপযোগী করে তোলার কাজে তার দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। ন্যানো পার্টিকল তৈরি এবং ইমপ্ল্যান্টের বাইরের অংশের উন্নয়ন নিয়ে গবেষণার জন্য তার নামে রয়েছে নয়টি পেটেন্ট।” তিনি ঢাকায় অবস্থিত সিনেস্ট সলিউশন্সের পরিচালক।

ড. হাফিজ বলেন, তার গবেষণার মূল বিষয় হলো চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন উপাদানের বাইরের অংশ নিয়ে কাজ করা। কোনো উপাদানের বাইরের স্তর বা যে অংশটি পরিবেশ কিংবা মানবদেহের সংস্পর্শে আসে, তার বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে উপাদানটি কীভাবে প্রতিক্রিয়া দেখাবে।

এ বিষয়ে তিনি ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি একটি বিশেষ আবরণের গবেষণার কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি এই আবরণ ইমপ্ল্যান্টের ওপর ব্যবহার করলে শরীর সেটিকে হাড়ের অংশ হিসেবে গ্রহণ করতে পারে। অস্ত্রোপচারের স্থানে সংক্রমণ ঠেকাতে এই আবরণের সঙ্গে অ্যান্টিবায়োটিক যুক্ত করার গবেষণা নিয়েও তিনি আলোচনা করেন। এছাড়া দাঁত ও হাড়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে প্রোটিন দিয়ে তৈরি উপাদান ব্যবহারের বিষয়টিও তিনি তার আলোচনায় তুলে ধরেন।

তিনি ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহৃত কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর (সিজিএম) প্রযুক্তি নিয়েও আলোচনা করেন। এ প্রযুক্তিতে ত্বকের নিচে একটি ছোট সেন্সর স্থাপন করা হয়। সেন্সরটি প্রতি পাঁচ মিনিটে রক্তে গ্লুকোজের মাত্রা মেপে স্মার্টফোনে পাঠায়। ফলে আঙুল ফুটিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে একবারের মাত্রা জানার পরিবর্তে নিয়মিত গ্লুকোজের ওঠানামা পর্যবেক্ষণ করা যায়। এর মাধ্যমে খাবার ও শারীরিক কর্মকা-ের ফলে গ্লুকোজের মাত্রায় কী পরিবর্তন হচ্ছে, তা বোঝা যায়। যা গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে এবং ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধে সহায়তা করে। এ প্রযুক্তির মাধ্যমে পাওয়া সতর্কবার্তা পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করা যায়।

এ ছাড়া সিটি স্ক্যান, এমআরআই, বুকের এক্স-রে ও ম্যামোগ্রামের ছবি ভালোভাবে বুঝতে উন্নত মানের মেডিকেল ডিসপ্লে ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। আধুনিক ডিজিটাল অপারেশন থিয়েটারে এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ, অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত ক্যামেরা, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের যন্ত্র এবং হাসপাতালের তথ্যব্যবস্থা কীভাবে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হয়, তা তিনি দেখান।”

শিক্ষার্থীদের উদ্দেশে ড. হাফিজ বলেন, ভবিষ্যতে চিকিৎসা ও প্রযুক্তিতে নতুন কিছু করতে হলে প্রকৌশল, পদার্থবিজ্ঞান, ম্যাটেরিয়াল সায়েন্স ও লাইফ সায়েন্স বিষয়ে মৌলিক জ্ঞান প্রয়োজন। তিনি এই আধুনিক প্রযুক্তি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে যৌথ গবেষণা ও ওয়েবিনার আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতেও আগ্রহ প্রকাশ করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাসিসটেন্ট ডিন প্রফেসর অপর্ণা ইসলাম।

পরে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রাশেদা কে চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ এম ইউসুফ হায়দার, স্কুল অব ফার্মেসির চেয়ারপারসন শরমিন্দ নীলোৎপল, বায়োটেকনোলজি বিভাগের চেয়ারপারসন ইফতেখার বিন নাসের এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারপারসন নাদিয়া সুলতানা দীনসহ অন্যরা।

সেমিনারে আলোচিত বিষয়গুলো জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) দুটি লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত। সেগুলো হলো সুস্বাস্থ্য ও কল্যাণ (এসডিজি-৩) এবং শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো (এসডিজি- ৯)।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

খুলনায় ৬ দিনের ডিজিটাল কম্পিউটার মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় 'আজকের প্রযুক্তি, আগামীর দিনের শক্তি' এই প্রতিপাদ্যকে...

অনলাইন নিউজ পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি