বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
27 C
Dhaka

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর মিরপুর-১১-তে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। নভেম্বর মাসে কোর্সটির প্রথম দুটি ব্যাচের কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ে ১৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ কর্মসূচিটি তৈরি করা হয়েছে বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের মতে, বড় প্রতিষ্ঠানে আলাদা আইটি বিভাগ থাকলেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে কম্পিউটার মেরামত, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, প্রিন্টার ও সিসিটিভিসহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ একজন কর্মীকেই সামলাতে হয়। এসব কাজের জন্য বহুমুখী কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করাই কোর্সটির উদ্দেশ্য। সব ক্লাস হবে সরাসরি শ্রেণিকক্ষে, বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য ও যন্ত্রপাতি ব্যবহার করে।

কোর্সের পাঠ্যসূচিতে রয়েছে বিদ্যুৎ নিরাপত্তা, ডেস্কটপ কম্পিউটার সংযোজন, ল্যাপটপ মেরামত এবং মাদারবোর্ডের ত্রুটি নির্ণয়। পাশাপাশি শেখানো হবে উইন্ডোজ ও ম্যাকওএস পরিচালনা, তথ্য পুনরুদ্ধার, ল্যান কেব্‌লিং, রাউটার ও ওয়াইফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার স্থাপন, ইউপিএস ও আইপিএস ব্যবস্থাপনা, সিসিটিভি, হাজিরা মেশিন এবং স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস স্থাপন।

কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, দূরবর্তী প্রযুক্তিগত সহায়তা, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন এবং এআই টুল ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিভিন্ন খাতে চাকরির ধরনে পরিবর্তন আসছে। এ পরিস্থিতিতে এমন ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন, যা সহজে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব নয়। একই সঙ্গে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার অবকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণেও কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হবে। কোর্সটিতে এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রথম পর্যায়ে দুটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। এর একটি ব্যাচের ক্লাস হবে সপ্তাহের কর্মদিবসগুলোতে। অন্য ব্যাচের ক্লাস হবে শুধু শুক্র ও শনিবার, যা চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ব্যাচে আসনসংখ্যা ২০টি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

সর্বশেষ

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি