মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
24 C
Dhaka

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২৬) কর পরবর্তী নিট মুনাফা, বিক্রয়, ইপিএস ও এনএভিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে। ওয়ালটন হাই-টেকের চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২০২৭ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট রেভিনিউর পরিমাণ দাঁড়িয়েছে ১৬৭৯ দশমিক ৪৩ কোটি টাকায়। আগের বছরের একই সময়ে ওয়ালটনের নিট রেভিনিউর পরিমাণ ছিল ১৪৫১ দশমিক ০৩ কোটি টাকা। সেই হিসাবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয় বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ।

এরই পরিপ্রেক্ষিতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ২২৪ দশমিক ৭৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২২০ দশমিক ৮৯ কোটি টাকা।

চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৪ টাকা; যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৬৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮৭ দশমিক ০৬ টাকায় এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮ দশমিক ০১ টাকায় উন্নীত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি