শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

নতুন দামে অপোর আকর্ষণীয় এ৫৪ ফোন সব আউটলেটে

টেকভিশন২৪ ডেস্ক: শক্তিশালী পারফরমেন্সের এ৫৪ ফোনের দাম কমিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। ১৮,৯৯০ টাকা থেকে কমিয়ে ফোনটির নতুন দাম ধরা হয়েছে ১৭,৯৯০ টাকা। ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অপো অনুমোদিত সব আউটলেটে ছাড়কৃত মূল্যে ফোনটি কেনা যাবে।

অপো এ৫৪ ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ১৬ মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরা, থ্রিডি রেইনবো কালার ডিজাইন, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০০০ এমএইচ ব্যাটারি, পাঞ্চহোল ডিসপ্লে এবং ১২৮জিবি রমের সাথে আইপিএক্সফোর স্পøাশ অ্যান্ড ডাস্ট প্রুফ সুবিধা।

এর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এইচডি কোয়ালিটি সেলফি যা আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরণের নান্দনিক ছবি তুলতে সাহায্য করবে। এটি প্রকৃতির মনোমুগ্ধকর ইফেক্ট দিয়ে কাস্টমাইজড্ আকর্ষণীয় ছবি তুলতে সাহায্য করবে।

দুর্দান্ত ব্যাক কাভার, থ্রিডি ডিজাইন এবং মাত্র ০.২ মিলিমিটার পুরুত্বের কারণে এ৫৪ ফোনটি দেখতে ও ধরতে খুবই চকমপ্রদ। স্ট্যারি ব্লু ও ক্রিস্টাল ব্লাক এই দুই কালারের পাতলা গড়নের ফোনটি দেখতে সত্যিই চোঁখ ধাঁধানো।

ফোনটির আরেকটি সুবিধা হচ্ছে ৫০০০ এমএএইচ এর বড় ব্যাটারি যা অনেক সময় অনেক দামি ফোনেও থাকে না। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার খুব দ্রুত দীর্ঘস্থায়ী বিশাল ব্যাটারিকে পরিপূর্ণ করে তুলবে। আর একবার ফুল চার্জ হলে ১৯.৯ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং ৪১ ঘণ্টা নিরবিচ্ছিন্ন মিউজিক উপভোগ করা যাবে।

ফোনটিতে ১৬.৫৫ সেন্টিমিটারের পাঞ্চহোল বড় স্ক্রিনের সঙ্গে স্ক্রিন টু বডি রেশিও ৮৯.২%। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম সমৃদ্ধ টেকসই ফোনটি ডাস্ট প্রুফ। এজন্য ফোনটিকে ২০ হাজার বার ইউএসবি পোর্ট প্লাগ টেস্ট, ২৮ হাজার বার ১০ সেন্টিমিটার ড্রপ টেস্ট, ১.৫ লক্ষ বার ভলিউম বাটন টেস্ট এবং পাঁচ লক্ষ বার পাওয়ার বাটন টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। ২.৩ গিগা হার্জের অক্টা-কোর প্রসেসরের ফোনটি নি:সন্দেহে একটি অলরাউন্ডার ফোন।

তাই দৈনন্দিন জীবনে অলরাউন্ডার পারফম্যান্স পেতে দেরি না করে আজই নিকটস্থ অপো শপ থেকে ফোনটি এ ৫৪ ফোনটি অর্ডার করুন আর পরিবারের সবাইকে নিয়ে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখুন। 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি