রবিবার, মে ১০, ২০২৬
31.7 C
Dhaka

বঙ্গমাতার জন্মদিনে ২৫০০ নারীর ‘উপায়’ অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর উপহার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে ২৫০০জন অস্বচ্ছল নারীকে দুই হাজার টাকা করে উপহার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোবাইল ফাইন্যান্সিয়াল ‘উপায়’ এর মাধ্যমে এই উপহারের অর্থ পাঠানো হয়। এ অর্থ উত্তোলনে গ্রহীতাকে কোনো চার্জ প্রদান করতে হয়নি। উপহারের টাকার ক্যাশ আউট খরচ সম্পূর্ণ বহন করেছে উপায়। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভ্যার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি আনুষ্ঠানিকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’-এর মাধ্যমে ২৫০০ অস্বচ্ছল নারীর অ্যাকাউন্টে জনপ্রতি দুই হাজার অর্থাৎ সর্বমোট ৫০ লক্ষ টাকা প্রেরণের ঘোষণা দেন। এসব অ্যাকাউন্ট মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থার সরবরাহকৃত মহিলাদের তালিকা, তাদের মোবাইল নম্বর, অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদির সমন্বয়ে উপায়-এ খোলা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।

এ প্রসঙ্গে উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন বলেন, “সরকারের এ ধরণের মহতী উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। উপায় পরিবারের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

একইসঙ্গে বঙ্গমাতার জন্মদিনে প্রধানমন্ত্রীর উপহার পাঠাতে উপায়কে নির্বাচন করায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থাকে ধন্যবাদ জানাই”।

২০২১ সালের মার্চে যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় ইএসএসডি ও মোবাইল অ্যাপে বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সবধরণের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

সর্বশেষ

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার...

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, এন্ট্রি-লেভেল সেগমেন্টে...

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার...

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি