বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
25 C
Dhaka

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে টেকনো স্পার্ক ৫০সি। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তৈরি টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে ডিউরেবল ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং দীর্ঘসময় ব্যবহারের উপযোগী নির্ভরযোগ্য ব্যাটারি। পাশাপাশি, বিনোদনের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে এতে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় সব ফিচার। আর দৈনন্দিন বিভিন্ন কাজকে আরও সহজ ও কার্যকর করতে রয়েছে স্মার্ট এআই ফিচার।

টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে একটি ৬.৭৮-ইঞ্চি ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে, যা সোশ্যাল মিডিয়া, ভিডিও, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফ্লুইড স্ক্রোলিং ও রেসপন্সিভ ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা মাল্টিটাস্কিং এবং ডেইলি ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা প্রদান করে।

টেকনো স্পার্ক ৫০সি-এর অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ডিউরাবিলিটি। স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৮ এবং আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, যা ডিভাইসটিকে দৈনন্দিন বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ফলে ভেজা হাত কিংবা ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতেও ফোনটি সহজে ব্যবহার করা যায়। এর সঙ্গে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার যোগ করায় পানির নিচেও বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা অ্যাডভেঞ্চার, ট্রাভেল কিংবা পুলসাইড মুহূর্তের ফটোগ্রাফিতে যোগ করবে নতুন অভিজ্ঞতা।

এছাড়াও এতে রয়েছে এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স। ১.৭ মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও ডিভাইসটিকে সুরক্ষিত রাখতে এই ডিউরাবিলিটি দৈনন্দিন ব্যবহারে ব্যবহারকারীদের দেয় বাড়তি নিশ্চয়তা ও আত্মবিশ্বাস।

দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য, টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে একটি ৫২০০ মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি, যা ইউজারদের ডেইলি কাজে সহায়তা করে। সিগন্যাল এনহ্যান্সমেন্ট সেন্সরসহ ফ্রিলিংক ২.০-এর মাধ্যমে কানেক্টিভিটিও আরও উন্নত করা হয়েছে, যা বিভিন্ন যোগাযোগ পরিস্থিতিতে ইউজারদের কানেক্টেড থাকতে সাহায্য করে।

এছাড়া এর ৩০০% আল্ট্রা ভলিউম এবং স্টেরিও ডুয়াল স্পিকার ভিডিও, গান, কল এবং গেমিংয়ের জন্য লাউড ও এট্রাক্টিভ অডিও দিয়ে থাকে। এতে থাকা বিল্ট-ইন ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টফোন থেকে হোম অ্যাপ্লায়েন্সগুলো সুবিধাজনকভাবে কন্ট্রোল করতে পারেন।

ফটোগ্রাফির জন্য, টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে ডুয়াল ফ্ল্যাশসহ একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কল সাপোর্ট করে। ডিভাইসটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে, যা ইজি এবং সেফ অ্যাক্সেস নিশ্চিত করে।

অ্যান্ড্রয়েড ১৬-এ চালিত স্পার্ক ৫০সি-তে রয়েছে টেকনোর বেশ কিছু এআই ফিচার, যা দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা দিতে তৈরি করা হয়েছে। কলের সময় অপ্রয়োজনীয় শব্দ কমাতে রয়েছে এআই কল নয়েজ ক্যান্সেলেশন, আর ছবি তোলার এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে রয়েছে এআই ইমেজিং। স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও পরামর্শের জন্য রয়েছে হেলথ অ্যাসিস্ট্যান্স। পাশাপাশি, আস্ক এলা, এআই রাইটিং এবং হাই ট্রান্সলেটের মতো ফিচারগুলো যোগাযোগ, লেখালেখি ও অনুবাদের কাজকে আরও সহজ ও কার্যকর করে তুলতে সাহায্য করে।

টেকনো স্পার্ক ৫০সি দেশের বাজারে পাওয়া যাবে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। উভয় ভ্যারিয়েন্টেই রয়েছে ৪জিবি র‍্যাম, যা ৮জিবি এক্সটেন্ডেড র‍্যামের মাধ্যমে সর্বোচ্চ ১২জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। এর মধ্যে ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ২১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) ।

এর ডিউরেবল ডিজাইন, স্মুথ ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি, উন্নত অডিও ও এআই ফিচারের মাধ্যমে টেকনো স্পার্ক ৫০সি বাংলাদেশি গ্রাহকদের জন্য আধুনিক স্মার্টফোন প্রযুক্তিকে আরও অ্যাক্সেসেবল করে তুলেছে।

টেকনো স্পার্ক ৫০সি এখন সারা বাংলাদেশজুড়ে অনুমোদিত টেকনো আউটলেট এবং রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে। ডিউরাবিলিটি ও আধুনিক ইন্টেলিজেন্সের সমন্বয়ে ডিভাইসটি ডেইলি ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ও ফিচার-সমৃদ্ধ স্মার্টফোন হিসেবে তৈরি করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি