সোমবার, অক্টোবর ৫, ২০২৬
30.7 C
Dhaka

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো ডিভাইস নয়। সকাল থেকে রাত পর্যন্ত এটি আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ব্যবহারকারীদের বাস্তব জীবনের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই ঈদবাজারে ইনফিনিক্স গুরুত্ব দিয়েছে তাদের নতুন ‘নোট ৬০ সিরিজ’ এবং ‘হট ৭০’ ফোনে। কেবল কাগজের কলমে স্পেসিফিকেশন না বাড়িয়ে, ফোনগুলোর বাস্তব কার্যক্ষমতা ও অভিজ্ঞতার ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।

দৈনন্দিন ব্যবহারে যারা মসৃণ পারফরম্যান্স এবং প্রিমিয়াম আমেজ চান, তাদের জন্যই তৈরি হয়েছে ‘নোট ৬০ সিরিজ’। ফোনটির ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং এবং গেমিংকে করবে দারুণ স্বাচ্ছন্দ্যময়। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিংবা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া, সবকিছুই হবে চোখের পলকে।

পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ডাইমেনসিটি ৭৪০০ ৫জি এবং স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪জি-এর মতো শক্তিশালী চিপসেট, যা দিয়ে মাল্টিটাস্কিং, গেমিং এবং ভারী অ্যাপ চালানো যাবে অনায়াসে। কাজের অ্যাপ, বিনোদন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম, সব জায়গাতেই মিলবে সমান গতি।

ব্যস্ত জীবনের চাপ সামলাতে এর ব্যাটারিও বিশেষভাবে তৈরি। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ব্যাকআপ দেবে এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি দ্রুত চার্জ করে নেওয়া যাবে। ফলে চার্জের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করে নিজের প্রয়োজনীয় কাজে বেশি মনোযোগ দেওয়া সম্ভব।

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এর ক্যামেরা ফিচারও সাজানো হয়েছে চমৎকারভাবে। ৫০ মেগাপিক্সেলের ওআইএস মূল ক্যামেরা দিয়ে কম আলোতেও একদম স্থির ও পরিষ্কার ছবি তোলা যাবে। রাতের আড্ডা, ঘরের ভেতরের মুহূর্ত বা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট, সবখানেই অনায়াসে মিলবে নিখুঁত ছবি।

অন্যদিকে, ‘হট ৭০’ মডেলটিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার ওপর। সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। পাশাপাশি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় যারা সবসময় বাইরে বা যাতায়াতের ওপর থাকেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক হবে।

বাস্তব জীবনের নানা ঝক্কি-ঝামেলার কথা মাথায় রেখে ‘হট ৭০’ ফোনটিকে বেশ মজবুত করে তৈরি করা হয়েছে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে আইপি৬৫ রেটিং এবং হাত থেকে পড়ে যাওয়া জনিত ক্ষতি রুখতে দেওয়া হয়েছে মিলিটারি গ্রেড ড্রপ প্রটেকশন। ফলে ভ্রমণ, আউটডোর কাজ বা ব্যস্ত সময়ে যাতায়াতের মতো প্রতিকূল পরিবেশেও ফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

সব মিলিয়ে, নোট ৬০ সিরিজ এবং হট ৭০, উভয় ফোনেই ব্যবহারকারীদের প্রকৃত চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে। চমৎকার পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, নির্ভরযোগ্য ক্যামেরা, দ্রুত চার্জিং এবং টেকসই ডিজাইনের এই ফোনগুলো কেবল কাগজে-কলমে চমক দেখানোর জন্য নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে একদম মিশে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি