শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার দারুণ সব গল্প সবার সামনে তুলে ধরছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ-এর সাথে যৌথভাবে ‘ক্যাপচার দ্য ফিউচার’ উদ্যোগের মাধ্যমে এই অনুপ্রেরণাদায়ী গল্পগুলো প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। মূলত তরুণদের মেধা, সৃজনশীলতা ও ইচ্ছাশক্তির ওপর ভর করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার গল্পই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে।

এই আয়োজনে এসওএস চিলড্রেনস ভিলেজস বাংলাদেশের বেশ কয়েকজন স্বপ্নজয়ী তরুণের গল্প উঠে এসেছে, যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই গল্পগুলোই মূলত বাংলাদেশের আগামী প্রজন্মের অদম্য সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়।

এদেরই একজন ১৩ বছর বয়সী ইশরাত জাহান, যার স্বপ্ন বড় হয়ে ডাক্তার  হওয়া এবং মানুষের সেবা করা। অন্যদিকে, ১৯ বছরের তরুণ সাঁতারু আবদুল্লাহ আল মাহি নিজের অদম্য চেষ্টায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াতে চান। ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে লালন করছেন জুনায়েদ বাবু, যার লক্ষ্য একদিন জাতীয় স্তরে সাফল্য পাওয়া। আর সিনথিয়া আক্তার সুভা তার সৃজনশীলতা ও শিল্পমনস্কতা দিয়ে বাংলাদেশের গল্পগুলোকে সবার সামনে তুলে ধরার স্বপ্ন দেখছেন।

এই উদ্যোগটি নিয়ে ভিভো বাংলাদেশ জানায়, প্রতিটি শিশুরই বড় স্বপ্ন দেখার এবং নিজের মেধা প্রকাশের অধিকার রয়েছে। তরুণদের দৃঢ়তা, আশা এবং অদম্য ইচ্ছাশক্তির এই গল্পগুলো সবার সামনে তুলে ধরার মাধ্যমে সকলকে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের সাথে নিজের স্বপ্নগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শুধু প্রযুক্তি সেবাই নয়, বরং তরুণদের ক্ষমতায়ন, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখতেই ভিভোর এই বিশেষ প্রয়াস। আবেগময় ও অনুপ্রেরণাদায়ী এই গল্পগুলো ইতিমধ্যেই পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসিত হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি