মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
28.7 C
Dhaka

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের ছাপ কিংবা মুখের অবয়ব ব্যবহারের দিন বোধহয় এবার শেষ হতে চলল। কারণ গবেষকেরা এখন নিয়ে আসছেন সম্পূর্ণ নতুন এক বায়োমেট্রিক প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘ইয়ার আইডি’ (Ear ID)। এই প্রযুক্তির কল্যাণে কানে থাকা সাধারণ এয়ারপডস বা যেকোনো ইয়ারবাডস দিয়েই প্রমাণ করা যাবে আপনার আসল পরিচয়। তবে চমকপ্রদ তথ্য হলো—কানের কোনো বিশেষ স্ক্যান নয়, বরং আপনার হৃদস্পন্দন বা হার্টরেট দেখেই ডিভাইস আনলক করবে এই প্রযুক্তি।

চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যৌথভাবে এই বিশেষ প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন, যার অফিশিয়াল নাম দেওয়া হয়েছে ‘অ্যাকলক’।

এই প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এটি কাজ করার জন্য ইয়ারবাডসে কোনো দামি বা ডেডিকেটেড হার্টরেট ট্র্যাকিং সেন্সরের প্রয়োজন নেই। বাজারে থাকা সাধারণ ইয়ারবাডসে যে ‘অ্যাক্সেলেরোমিটার’ বা গতি-সংবেদনশীল সেন্সর থাকে, তা ব্যবহার করেই এটি কাজ করতে সক্ষম।

সাধারণত ইয়ারবাডসে টাচ বা জেসচার কন্ট্রোল, হেড ট্র্যাকিং কিংবা থ্রিডি স্পেশাল অডিওর মতো ফিচারগুলো পরিচালনার জন্য অ্যাক্সেলেরোমিটার ব্যবহার করা হয়। চীনা গবেষকদের তৈরি ‘অ্যাকলক’ সফটওয়্যারটি কানের ভেতরের সূক্ষ্ম কম্পন মেপে মানুষের সম্পূর্ণ অনন্য ও নিজস্ব হৃদস্পন্দনের ধরন চিনে নিতে পারে। যেহেতু প্রতিটি মানুষের হৃদস্পন্দনের ছন্দ আলাদা, তাই এই ছন্দের ওপর ভিত্তি করেই এটি ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করবে এবং স্মার্টফোন, পিসি বা ঘরের স্মার্ট ডোর লক মুহূর্তেই আনলক করে দেবে।

গবেষকেরা তাদের এই গবেষণাপত্রে জানিয়েছেন, ইয়ারবাডস মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকায় এটিকে বায়োমেট্রিক আইডেন্টিটির জন্য বেছে নেওয়া হয়েছে। পরীক্ষার অংশ হিসেবে গবেষকেরা অ্যাপলের এয়ারপডস এবং নিজস্ব কিছু কাস্টম-মেড ইয়ারফোন ব্যবহার করে শতভাগ সফল হয়েছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কেবল গবেষণাগারেই সীমাবদ্ধ থাকবে না। এর আগে এয়ারপডসে ক্যামেরা যুক্ত করা নিয়ে হওয়া একটি বৈজ্ঞানিক গবেষণার পর জানা গিয়েছিল যে, অ্যাপল নিজেই তাদের ভবিষ্যতের এয়ারপডসে ক্যামেরা যুক্ত করার কথা ভাবছে। ফলে ‘ইয়ার আইডি’ বা এই হার্টরেট-ভিত্তিক আনলক সিস্টেমটিও খুব শিগগিরই আমাদের হাতের স্মার্ট ডিভাইসগুলোতে দেখা যেতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি