বুধবার, নভেম্বর ১১, ২০২৬
25 C
Dhaka

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন মাস্টার ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ নিয়ে এসেছে। ফোনটিতে শক্তিশালী ৫জি কানেক্টিভিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, সনির উন্নত ক্যামেরা প্রযুক্তি, নতুন ডিজাইন আর টেকসই গঠনের সঙ্গে রয়েছে এআই-ভিত্তিক বেশ কিছু ফিচার।

‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে আসা ‘হট ৭০ প্রো ৫জি’ ফোনটিতে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন এবং ব্যাটারির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।

ফোনটির দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট, যা এই বাজেটের মধ্যে বেশ শক্তিশালী। দীর্ঘদিন ফোনের পারফরম্যান্স ফাস্ট ও স্মুথ রাখতে এতে রয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি টেকনোলজি। সাথে রয়েছে ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশরেট নিশ্চিত করবে গেমিং বা ভিজ্যুয়াল ব্যবহারের দারুণ এক অভিজ্ঞতা।

ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পর্যাপ্ত আলো নিয়ে নিখুঁত ছবি তোলার পাশাপাশি এতে AI RAW ও লাইভ ফটো ফিচার রয়েছে।

ফোনটির ডিজাইনে বড় চমক এনেছে ইনফিনিক্স। এর ডায়নামিক শাইন ডিজাইনের ছয়টি রঙের ফোন আলো, তাপমাত্রা বা দেখার অ্যাঙ্গেল পরিবর্তনের সঙ্গে ফোনগুলোর লুকেও ভিন্নতা দেখায়। থার্মো অরেঞ্জ সংস্করণটি তাপমাত্রার সাথে রঙ বদলায় এবং মিরেজ গ্রিন ভ্যারিয়েন্টটি ইউভি লাইটে অন্যরকম টেক্সচার দেখায়। এছাড়া ডেপথ রিং হোয়াইট মডেলে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউবে ইন্টারেক্টিভ ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটিতে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। ফলে দেড় মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়লেও সুরক্ষিত থাকবে। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেবে সারাদিনের নিরবচ্ছিন্ন ব্যাকআপ সুবিধা। টানা ব্যবহারে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ও ব্যাটারির ওপর চাপ কমাতে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা।

স্মার্টফোনের কাজ সহজ করতে এতে দেওয়া হয়েছে বেশ কিছু এআই ফিচার। ফ্ল্যাশমেমো আর মাইন্ডহাবের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সেভ করে পরে এআই সার্চ দিয়ে খুঁজে বের করা যাবে। এছাড়া দেয়া হয়েছে এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটরের মতো সুবিধা। আর এসব ফিচারে এক ক্লিকে প্রবেশ করতে ফোনে রয়েছে আলাদা ‘ওয়ান-ট্যাপ বাটন’।

৮ জিবি র‍্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি। বাংলাদেশে ফোনটির অফিশিয়াল দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি