শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা কনটেন্ট দেখার জন্য একটি মনিটর বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শার্প ডিসপ্লে, স্মুথ পারফরম্যান্স এবং দীর্ঘ সময় আরামদায়কভাবে ব্যবহার করার সুবিধা। এই তিনটি বিষয়কে একসঙ্গে গুরুত্ব দিয়েই স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মডেলের ২১.৪৫ ইঞ্চি ফুল এইচডি মনিটর।

মনিটরটিতে রয়েছে ১৯২০×১০৮০ রেজ্যুলুশনের আইপিএস ডিসপ্লে, যা পরিষ্কার ও প্রাণবন্ত ছবি প্রদর্শন করতে সক্ষম। এর সঙ্গে ১০০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত হওয়ায় স্ক্রলিং, ডকুমেন্ট ব্রাউজিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মসৃণ হয়। পাশাপাশি আইপিএস প্যানেলের কারণে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল পাওয়া যায়, ফলে বিভিন্ন দিক থেকে দেখলেও রং ও ছবির মান প্রায় একই থাকে।

দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করা ব্যবহারকারীদের কথা বিবেচনা করে মনিটরটিতে লো ব্লু লাইট মুড যুক্ত করা হয়েছে। এটি ক্ষতিকর নীল আলো কমিয়ে চোখের চাপ হ্রাস করতে সহায়তা করে এবং ডিসপ্লেতে তুলনামূলক ওয়ার্ম টোন প্রদান করে, যা দীর্ঘ সময় কাজ বা পড়াশোনার ক্ষেত্রে আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে।
ব্যবহারকারীদের জন্য আরও একটি আকর্ষণীয় সুবিধা হলো এইচপি ডিসপ্লে সেন্টার সফটওয়্যার। এর মাধ্যমে সহজেই ডিসপ্লের বিভিন্ন সেটিংস কাস্টমাইজ করা যায়। ডিজাইনের দিক থেকেও মনিটরটি বেশ আধুনিক ও প্রফেশনাল। থ্রি-সাইডেড মাইক্রো-এজ বেজেল স্ক্রিনকে আরও বড় দেখায় এবং ডুয়াল মনিটর সেটআপে প্রায় সীমলেস ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।

এছাড়া এনার্জি স্টার এবং ইপিট সিলভার সার্টিফিকেশন থাকায় এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব মানদণ্ডও পূরণ করে। সব মিলিয়ে, এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মডেলের আইপিএস ডিসপ্লে, ১০০ হার্টজ রিফ্রেশ রেট, আই-কমফোর্ট ফিচার, স্মার্ট সফটওয়্যার সাপোর্ট এবং মিনিমালিস্ট ডিজাইন এটিকে দৈনন্দিন অফিসের কাজ, পড়াশোনা ও সাধারণ মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য একটি ভারসাম্যপূর্ণ বাজেট মনিটর হিসেবে বিবেচনা করা যায়। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মনিটরটির খুচরা মূল্য ১৩,০০০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি