মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
30.8 C
Dhaka

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের জন্য চারটি ক্যানন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘’ইমেজারি ইন মোশন’ পাওয়ার্ড বাই ক্যানন এন্ড স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড শীর্ষক অনুষ্ঠানে ক্যানন ইওএস সি৫০, ক্যানন এক্সএ৬৫, ক্যানন এক্সএফ৬০৫ এবং ক্যানন পিটিজেড সিআর এন১০০ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্প্রচার পেশাজীবী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, এস এম আবদুর রহমান, ডিরেক্টর জেনারেল, গণযোগাযোগ অধিদপ্তর, ক্যানন হেড অব বিজনেস নূর মো: শাহরিয়ার, ক্যানন সিঙ্গাপুরের মার্কেটিং ম্যানেজার জনি এনজি এবং ক্যানন, টেরিস ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ক্যাননের পেশাদার ইমেজিং প্রযুক্তি, আধুনিক সম্প্রচারব্যবস্থা, চলচ্চিত্র নির্মাণ এবং ভিডিও প্রোডাকশনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে টেলিভিশন সম্প্রচার, স্টুডিও প্রোডাকশন, চলচ্চিত্র নির্মাণ এবং পেশাদার ভিডিও ধারণের ক্ষেত্রে আধুনিক ক্যামেরা প্রযুক্তির ব্যবহার ও কর্মপ্রবাহ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

উন্মোচিত চারটি পণ্যের মাধ্যমে পেশাদার ইমেজিংয়ের বিভিন্ন চাহিদা ও প্রোডাকশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়। পাশাপাশি ক্যাননের সিনেমা ও পেশাদার ভিডিও ক্যামেরা প্রযুক্তি এবং প্যান-টিল্ট-জুম (পিটিজেড) ক্যামেরার ব্যবহার ও কর্মপ্রবাহ নিয়ে পৃথক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাননের পাশাপাশি পেশাদার ক্যামেরা সাপোর্ট সলিউশন ব্র্যান্ড টেরিসের ট্রাইপড এবং পেশাদার আলোকসজ্জা ব্র্যান্ড অ্যাপারচারের লাইটিং পণ্যও প্রদর্শন করা হয়। এসব পণ্য সম্প্রচার, স্টুডিও, চলচ্চিত্র নির্মাণ, বিজ্ঞাপনচিত্র, ডকুমেন্টারি এবং বিভিন্ন ধরনের ভিডিও প্রোডাকশনের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীদের জন্য পণ্যগুলো সরাসরি দেখার, প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ রাখা হয়।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের প্রযুক্তি খাতে পণ্য বিতরণ, সেবা, সমাধান ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাজারে আধুনিক প্রযুক্তি ও পেশাদার সমাধান পৌঁছে দিতে কাজ করছে।

‘ইমেজারি ইন মোশন’ আয়োজনের মাধ্যমে ক্যানন ও স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের সম্প্রচার ও চলচ্চিত্র নির্মাণ খাতের পেশাজীবীদের সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, আধুনিক ইমেজিং সমাধান পরিচিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি