শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

পরবর্তী প্রজন্মের এক্সাডাটা এক্সনাইনএম প্ল্যাটফর্ম নিয়ে আসলো ওরাকল

টেকভিশন২৪ ডেস্ক: ওরাকল ডাটাবেজ পরিচালনার জন্য পরবর্তী প্রজন্মের এক্সাডাটা এক্সনাইনএম প্ল্যাটফর্মে এনেছে ওরাকল। সম্প্রতি ওরাকল বিশ্বের দ্রুততম ও সবচেয়ে সাশ্রয়ী এই ডাটাবেজ প্ল্যাটফর্মের নতুন ভার্সন আনার ঘোষনা দেয়। নতুন এ প্লাটফর্মটিতে রয়েছে ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন এক্সনাইনএম এবং এক্সাডাটা ক্লাউডএডকাস্টমার এক্সনাইনএম যেগুলো ডাটা সেন্টারগুলোতে ওরাকল অটোন্যোম্যাস ডাটাবেজ পরিচালনার একমাত্র মাধ্যম। বর্তমানে বিশ্বের সফল ১০০ কোম্পানির মধ্যে প্রায় ৮৭ শতাংশ সহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা তাদের বিপুল পরিমান তথ্য ব্যবস্থাপনার জন্য ওরাকল এক্সাডাটার উপর নির্ভরশীল।

পরবর্তী প্রজন্মের এক্সাডাটা এক্সনাইনএম প্ল্যাটফর্ম ৭০ শতাংশেরও বেশি দ্রুত গতিতে অনলাইন ট্র্যানজ্যাকশন প্রসেস (ওএলটিপি) করতে পারে এবং আইও ল্যাটেন্সি থাকে খুবই কম যা ১৯ মাইক্রোসেকেন্ডের নীচে। এছাড়াও প্ল্যাটফর্মটি ৮৭ শতাংশের বেশি অ্যানালিটিক্যাল এসকিউএল এবং মেশিন লার্নিং ওয়ার্কলোড দিতে সক্ষম। একই দামে পূর্বের প্রজন্মের তুলনায় বেশি পারফরম্যান্স সরবরাহের মাধ্যমে এক্সাডাটা এক্সনাইনএম গ্রাহকদের আর্থিক লেনদেনের খরচ ৪২ শতাংশ কমাতে ও অ্যানালিটিক ওয়ার্কলোড ৪৭ শতাংশ বেশি নিতে সক্ষম করছে।

ওরাকলের গ্রাহক বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্স সার্ভিস প্রোভাইডার বিকাশ, যারা বাংলাদেশে বৃহৎ পরিসরে সুবিধাজনক, নিরাপদ, সাশ্রয়ী আর্থিক সেবা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটির চীফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলোজি অফিসার

মোহাম্মদ আজমল হুদা বলেন, “যত বেশি সাধারণ মানুষ ডিজিটাল প্রযুক্তির মান সম্পর্কে সচেতন হচ্ছে, বিকাশ ব্যবহারকারীর সংখ্যা এবং লেনদেন তত দ্রুত বৃদ্ধি পাচ্ছে; ইতিমধ্যে আমদের প্রায় ৫৫ মিলিয়নেরও বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছে এবং বিকাশ প্রতিদিন প্রায় ১০ মিলিয়নেরও বেশি আর্থিক লেনদেন সফলভাবে সম্পন্ন করছে। সঠিক আর্থিক পণ্য এবং পরিষেবার সাথে বাজারের চাহিদা মেটাতে, ডেটা থেকে সর্বাধিক উপার্জন করতে, দ্রুত প্রতিক্রিয়াশীল হতে এবং অধিক কাজের চাপ নিতে সক্ষম হতে হবে। ওরাকল এক্সাডাটা এক্সনাইন-২ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ও আরো অনেক আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি একটি উদ্ভাবন প্ল্যাটফর্ম, যার উচ্চ কর্মদক্ষতা ও সহজবোধ্যতা আমাদের ব্যবসায়িক চাহিদাগুলো পূরণ করতে পর্যাপ্ত সহযোগিতা করছে। এই অত্যাধুনিক প্রযুক্তিগ পরিবর্তন আমাদের খরচ কমিয়ে আনতেও সাহায্য করছে।” 

ওরাকল মিশন ক্রিটিক্যাল ডাটাবেজ টেকনোলোজিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুয়ান লোয়াইজা জানান, “বিশ্বের দ্রুততম এবং সর্বাধিক সহজলভ্য ওরাকল ডাটাবেজ প্ল্যাটফর্ম ওরাকল এক্সাডাটা এক্সনাইনএম পাবলিক ক্লাউডে সরবরাহের মাধ্যমে গ্রাহকদের ব্যতিক্রমী ও সাশ্রয়ী সল্যুশন দেয়ার লক্ষ্যে ওরাকল কাজ করে যাচ্ছে। নতুন এ প্ল্যাটফর্মটিতে সর্বশেষ অত্যাধুনিক প্রযুক্তির সিপিইউ, নেটওয়ার্কিং এবং স্টোরেজ হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে অভাবনীয় গতির পারফরম্যান্স দেয়ার জন্য আমাদের সফটওয়্যারকে সক্ষম করেছে। গ্রাহকরা পূর্বের সংস্করণের দামেই দ্রুততম ওএলটিপি, দ্রুততম অ্যানালিটিক্স এবং সেরা সমন্বিত হার্ডওয়্যার ও সফটওয়্যার পাচ্ছেন। অবকাঠামো, ডাটাবেজ ও ক্লাউড সার্ভিস, পারফরম্যান্স, অর্থ সাশ্রয় ও ব্যবহারের সহজবোধ্যতায় এক্সাডাটা এক্সনাইনএমের কাছাকাছি অন্য কোন প্ল্যাটফর্ম নেই।”

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি