শনিবার, নভেম্বর ৭, ২০২৬
27.1 C
Dhaka

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক পিকআপ ভ্যান ‘সাইবারট্রাক’-এর উৎপাদন বন্ধ করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, সাইবারট্রাকের জন্য নির্ধারিত কারখানার জায়গাটি ভবিষ্যতে দুই আসনের ‘সাইবারক্যাব’ রোবোট্যাক্সি তৈরির কাজে ব্যবহার করা হবে।

আশানুরূপ বিক্রি না হওয়া
ভবিষ্যতমুখী ও সম্পূর্ণ স্টিলে মোড়ানো সাইবারট্রাক বন্ধের এই সিদ্ধান্ত এসেছে বাজারে গাড়িটির আশানুরূপ কাটতি না থাকায়। ২০২৩ সালের শেষ দিকে যখন প্রথম সাইবারট্রাক গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়, তখন মাস্ক ধারণা করেছিলেন যে বছরে প্রায় আড়াই লাখ গাড়ি বিক্রি হবে।

এমনকি টেক্সাসের কারখানা নির্মাণের আগে এটিকে ‘সাইবারট্রাক কারখানা’ হিসেবেই তুলে ধরেছিল টেসলা। কিন্তু বাস্তবে গত তিন বছরে সব মিলিয়ে মাত্র কয়েক হাজার সাইবারট্রাক বিক্রি হয়েছে।

রোবোট্যাক্সি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় নজর
টেসলা এমন এক সময়ে সাইবারট্রাকের ইতি টানছে, যখন তারা নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবোটিকসভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের পথে এগোচ্ছে। যার অন্যতম বড় চালিকাশক্তি স্বচালিত রোবোট্যাক্সি।

গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে সফলভাবে সাইবারক্যাব পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। সেখানে কোনো বড় দুর্ঘটনা না ঘটায় চলতি মাসের শেষ দিকে ডালাসসহ অন্যান্য শহরে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অস্টিন, হিউস্টন, ডালাস ও ফ্লোরিডার তিনটি শহরে মডেল ওয়াই এসইউভির রোবোট্যাক্সি সংস্করণও চলছে।

বৃহত্তর এই লক্ষ্য বাস্তবায়নে সাইবারট্রাক হলো টেসলার বন্ধ করে দেওয়া তৃতীয় পণ্য। চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটি তাদের মডেল এস সিডান এবং মডেল এক্স এসইউভির উৎপাদন বন্ধের ঘোষণা দেয়। ওই কারখানাগুলো এখন ‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে।

প্রতিশ্রুতি ও বাস্তবতার অমিল
২০১৯ সালে সাইবারট্রাক উন্মোচনের পর থেকেই এটি নিয়ে ইলন মাস্কের তুমুল আগ্রহ ছিল। কল্পবিজ্ঞানধর্মী চলচ্চিত্র ‘ব্লেড রানার’-এর আদলে তৈরি এই গাড়িটির দাম ধরা হয়েছিল ৪০ হাজার ডলারের নিচে এবং রেঞ্জ ৫০০ মাইল পর্যন্ত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল।

কিন্তু গাড়িটি প্রস্তুত করতে গিয়ে বারবার বাধার মুখে পড়ে টেসলা। করোনা মহামারির কারণে দুই বছর পিছিয়ে ২০২৩ সালের শেষ দিকে যখন এটি বাজারে আসে, তখন দেখা যায় এর প্রারম্ভিক দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার ডলারে এবং রেঞ্জ কমে গেছে ১০০ মাইলেরও বেশি।

উদ্ভট নকশা ও বাড়তি দামের কারণে গাড়িটি শুরু থেকেই বাজারে প্রত্যাশিত সাড়া পায়নি। এছাড়া ২০২৪ সালে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের বড় অর্থদাতা হয়ে ওঠা এবং ২০২৫ সালে সরকারি দক্ষতা বিভাগের (ডোজ) দায়িত্ব নিয়ে হাজার হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের পর সাইবারট্রাক আন্দোলনকারীদের তীব্র ক্ষোভের নিশানায় পরিণত হয়, যা গাড়িটির বাণিজ্যিক সম্ভাবনাকে আরও সংকুচিত করে তোলে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

সর্বশেষ

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি