বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

ফোর্ড ও টেসলার তৈরি গাড়িতে ব্যবহৃত স্বয়ংক্রিয় প্রযুক্তি কি নিরাপদ

টেকভিশন২৪ ডেস্ক: গাড়ির দুনিয়ায় প্রযুক্তিগত অনেক চমক দেখা যাচ্ছে এক দশকে। চালকবিহীন গাড়ি থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে বেশ কিছু প্রতিষ্ঠান। সম্প্রতি হ্যান্ডস-ফ্রি ড্রাইভিং প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে বিভিন্ন গাড়িতে। হ্যান্ডস ফ্রি প্রযুক্তিতে বিশেষ ধরনের স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে চালক ইচ্ছা করলে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং হুইলে কিছু সময়ের জন্য হাত না রেখেই গাড়ি চালাতে পারেন।

সম্প্রতি দুটি বড় দুর্ঘটনার পর মার্কিন প্রশাসন ফোর্ডের হ্যান্ডস-ফ্রি ড্রাইভিং প্রযুক্তি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এর পরপরই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) ফোর্ডের ব্লুক্রুজ ড্রাইভার অ্যাসিস্ট্যান্স প্রযুক্তির কার্যকারিতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। কারণ, দুর্ঘটনার সময় দুটি গাড়িতেই ফোর্ডের হ্যান্ডস-ফ্রি ড্রাইভিং প্রযুক্তি চালু ছিল।

গত ফেব্রুয়ারিতে ব্লুক্রুজ ড্রাইভার অ্যাসিস্ট্যান্স প্রযুক্তিসুবিধার একটি ফোর্ড গাড়ি রাস্তায় থেমে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে সেই গাড়ির ৫৬ বছর বয়সী চালক নিহত হন। অন্য আরেকটি দুর্ঘটনাটি ঘটে মার্চ মাসে ফিলাডেলফিয়ায়। এনএইচটিএসএ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ব্লুক্রুজ ড্রাইভার অ্যাসিস্ট্যান্স প্রযুক্তির ড্রাইভার মনিটরিং প্রযুক্তি আসলে কাজ করে কি না, তা যাচাই করা হবে।

টেসলার অটোপাইলট নামের একই ধরনের প্রযুক্তি নিয়েও তদন্ত শুরু হয়েছে। ফোর্ডের ব্লুক্রুজের মতো টেসলার অটোপাইলট প্রযুক্তিও স্বয়ংক্রিয় ড্রাইভিং সফটওয়্যার। অটোপাইলট প্রযুক্তিতে আংশিক অটোমেশন করা যায়। ফলে এই প্রযুক্তি গতিনিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিং করার সময় ব্যবহৃত হয়। অটো পাইলট ব্যবহারের সময় চালককে বেশ সতর্ক থাকতে হয়।-সূত্র:প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি