রবিবার, নভেম্বর ৮, ২০২৬
31.9 C
Dhaka

চালু হলো এফবিসিসিআই এর “টেক সি” প্ল্যাটফর্ম

টেকভিশন২৪ প্রতিবেদক: অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে সিএমএসএমই (কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) এবং স্টার্টাপের মতো ব্যবসায়কি উদ্যোগের ভিত্তি সুদৃঢ়করণের উদ্দেশ্যে নিয়ে ‘এফবিসিসিআই টেক সি’ নামের একটি প্রযুক্তি কেন্দ্র চালু করেছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

টেক সির মূল লক্ষ্য হলো স্টার্টাআপের পরিচর্যা এবং ‘ইমপ্যাক্ট টেক প্রেন্যুয়ার™’ তৈরি, যারা ডিজিটাল ইকোসিস্টেসম তৈরি, সাধারণ মানুষের সামাজিক সমস্যার সমাধান, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

৬ ডিসেম্বর, রোববার মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে এর উদ্বোধন করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উদযাপনকে সামনে রেখে এটি চালু করা হচ্ছে, যা এফবিসিসিআই ইমপ্যাক্ট ৪.০ (২০২০) এর অংশ।

এফবিসিসিআই টেক সি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। এফবিসিসিসিআইয়ের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস (অব.) এনডিসি, পিএসসি সঞ্চালনায় অনুষ্ঠানে ‘টেক সি’ নিয়ে প্রেজেন্টেশন দেন এফবিসিসিআইয়ের উপদেষ্টা সোনিয়া বশির কবির।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব টরেন্টোর অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশনের (ওআইএসই) এলিজাবেথ রিজ জনস্টোন, ওআইএসই’র কন্টিনিউইং এন্ড প্রফেশনাল লার্নিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড ইনোভেশন) মাইকেল ক্যাসিডি; অ্যাক্সিলারেটিং এশিয়ার সহপ্রতিষ্ঠাতা আমরা নাইডু এবং ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলোজির (এমআইটি) সিনিয়র অফিসার শ্যারন বর্ট।

সমাপনী বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ, ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রেজনু, মীর নিজাম উদ্দীন, দিলীপ কুমার আগারওয়াল, নিজামুদ্দিন রাজেশসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

ডা. দীপু মনি, এমপি বলেন, এফবিসিসিআইএর এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সমন্বয় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ও ৪র্থ শিল্প বিল্পবের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে প্রস্তুত করছে। প্রযুক্তি, সহযোগিতা, বিশ্বায়নের ধারনার মাধ্যমে আমাদের এগিয়ে নেওয়ার জন্য আজকের এই উদ্যোগ দেখে আমি অত্যন্ত আনন্দিত।

জুনাইদ আহমেদ পলক, এমপি বলেন, অগ্রগামী ও দূরদর্শী চিন্তার জন্য আমি এফবিসিসিআইকে অভিনন্দন জানাই। আরও অভিনন্দন জানাই এফবিসিসিআই টেক সি-এর সফল উদ্বোধনের জন্য। ভিশন ২০২১, ২০৪১ এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা ভিশন অর্জনের জন্য তথ্য-প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক বাজারে সক্ষমতা নির্ভর করছে প্রযুক্তি খাতের বিকাশ এবং উদ্ভাবনশীলতার ওপর। ডাটা নির্ভর উদ্ভাবন দেশজুড়ে ব্যবসায়ির উদ্যোগের সফলতার ভিত্তি। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থসংক্রান্ত খাতগুলো প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিতে ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকে পড়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয় এবং প্রযুক্তি আত্মীকরণে ইতিমধ্যে বড় ধরনের সাফল্য দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলদেশগড়ে তোলার সুবাদে এটি সম্ভব হয়েছে।

এফবিসিসিআইয়ের উপদেষ্টা সোনিয়া বশির কবির বলেন, এফবিসিসিআই টেক সি স্টার্টাপ চালুর প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, এজি টেক (কৃষি প্রযুক্তি), ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (ফিন টেক), মেড টেক (স্বাস্থ্য প্রযুক্তি), এড টেক (শিক্ষা প্রযুক্তি), ই কমার্স, প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড নির্ভর স্মার্টসিটি চালুসহ নানা বিষয়ে কাজ করবে। এই কেন্দ্র কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন, সাইবার নিরাপত্তা নিশ্চিত, ইন্টারনেট অব থিংস তৈরি, সরকারি-বেসরকারি খাতে ব্লকচেইন প্রযুক্তির আত্মীকরণ, ডাটা অ্যানালাইটিকস, মেশিন লার্নিং, অ্যাপালাইড স্কিলে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

স্টার্টাপকে প্রশিক্ষিত করতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), সিঙ্গাপুরের অ্যাক্সিলারেটিং এশিয়া, কানাডার সেনেকা কলেজ এবং ইউভার্সিটি অব টরেন্টোর সঙ্গে চুক্তি করেছে এফবিসিসিআই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, আমাদের সরকারের গৃহীত নানা পদক্ষেপ ডিজিটাল অর্থনীতি তৈরিতে জোরালো ভূমিকা রাখছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি